বিনোদন

এবার সিনেমার নায়ক হরভজন

হরভজনের ছবি, বাংলাদেশি ক্রিকেটার ও অভিনেতা, ক্যাপশনে হাসিমুখ. Channel i News - চ্যানেল আই নিউজ

সিনেমার নায়ক হরভজনের ছবি, তিনি ক্যাপশনে হাসিমুখ, বাংলাদেশের জনপ্রিয় ক্রিকেটার ও অভিনেতা।. Channel i News – চ্যানেল আই নিউজ

ক্যারিয়ারে নতুন ইনিংস শুরু করতে যাচ্ছেন ভারতীয় ক্রিকেট দলের অফস্পিনার হরভজন সিং। তবে সেটি খেলার মাঠে নয়, বরং সিনেমার পর্দায়।

হ্যাঁ, ঠিকই শুনছেন। প্রথমবার কোন ক্রিকেটারকে তামিল ছবিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। ছবির নাম ‘ফ্রেন্ডশিপ’।

ছবিটি যৌথভাবে পরিচালনা করেছেন জন পল রাজ এবং শ্যাম সূর্য। রবিবার সোশ্যাল মিডিয়ায় ‘ফ্রেন্ডশিপ’-এর ফার্স্ট লুক প্রকাশ করে এমন ঘোষণা দিয়েছেন নির্মাতা।

তারপর দিনই হরভজন সিংও পোস্টার শেয়ার করে তার অভিনয়ের বিষয়টি নিশ্চিত করেন।

নির্মাতা ছবির ফার্স্টলুক পোস্ট করে লিখেন, ভারতীয় সিনেমায় এই প্রথম। আপকামিং ‘ফ্রেন্ডশিপ’ ছবিতে ভারতীয় ক্রিকেটার হরভজন সিং লিড রোলে অভিনয় করবেন। এই ২০২০ অপ্রত্যাশিত হবে।

ছবিটির পোস্টারে দেখা যাচ্ছে, হাতকড়া পরা দুটি হাত এবং ব্যাকড্রপে খালি ক্রিকেট মাঠ। ফলে ধারণা করা হচ্ছে বেশ সাসপেনশনে ভরপুর হবে ছবিটির কাহিনী।

বিষয়:ফ্রেন্ডশিপ বলিউড হরভজন সিং

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…