চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গণআন্দোলনের প্রস্তুতি নিতে হবে: মোশাররফ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:০৬ অপরাহ্ণ ২২, এপ্রিল ২০১৯
রাজনীতি
A A

দেশে অস্বাভাবিক অবস্থা বিরাজ করছে মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, এই অস্বাভাবিক অবস্থা থেকে ভালো অবস্থানে আসতে বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। তার নেতৃত্বে গণআন্দোলন সৃষ্টি করতে হবে। তাই আপনাদের সকলকে আহবান করছি সেই আন্দোলনের প্রস্তুতি নেওয়ার জন্য।

সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে রাজনৈতিক মামলা প্রত্যাহারের দাবিতে আয়োজিত এক অবস্থান কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।

স্বাধীনতা ফোরাম নামের একটি সংগঠন এই কর্মসূচির আয়োজন করে।

মোশাররফ বলেন, বাংলাদেশে বর্তমানে একটি শ্বাসরুদ্ধকর অবস্থা চলছে। গণতন্ত্র আওয়ামী লীগের বাক্সবন্দী রয়েছে। যারা ব্যাংক লুট করে, গণতন্ত্র লুট করে, দেশের অর্থনীতি আজ তাদের হাতে। তাই শেয়ার বাজারের আজ করুণ অবস্থা।

তিনি বলেন, বর্তমান দেশের জনগণ নিজেদেরকে কোনোভা‌বে নিরাপদ মনে করে না। কিছুদিন আগে আপনারা দেখেছেন আমাদের এক ছোট বোনকে নৃশংসভাবে হত্যা করেছে। এই অবস্থা থেকে বেরিয়ে আসতে হলে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। আর দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। বেগম খালেদা জিয়া ছাড়া দেশে পুনরায় গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে না। তাই এখন আমাদের প্রধান কাজ বেগম খালেদা জিয়াকে মুক্ত করা এবং তার নেতৃত্বে আন্দোলনের মধ্য দিয়ে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করা।

তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়া আপোষহীন নেত্রী। তিনি আন্দোলনের মাধ্যমে এ দেশে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন। আর শহীদ জিয়া বাকশালের হাত থেকে এ দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। অতএব এদেশে গণতন্ত্র হত্যা করার যে ইতিহাস তা হচ্ছে আওয়ামী লীগের। আর গণতন্ত্র পুনরুদ্ধারের ইতিহাস বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র এবং এই গণতন্ত্র পুনরুদ্ধারের একমাত্র শহীদ জিয়া ও খালেদা জিয়ার নামে এসে যায়। যেহেতু আওয়ামী লীগ সরকার গণতন্ত্রকে ভয় পায় সেই জন্য বেগম খালেদা জিয়াকে কারারুদ্ধ করে রেখেছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গণআন্দোলন
শেয়ারTweetPin

সর্বশেষ

ডিএমপির জুন মাসের মূল্যায়নে ১৫তম বারের মতো শ্রেষ্ঠ এএসআই পলাশ

জুলাই ১৪, ২০২৬

ইতালির ফুটবল পথে ফেরাতে মালদিনির পছন্দের তালিকায় গার্দিওলা

জুলাই ১৩, ২০২৬

লাল-হলুদ কার্ডের কাহিনীতে জড়িয়ে আন্তোনিও রাতিন, ইংল্যান্ড-আর্জেন্টিনা বৈরিতার শুরু যেখানে

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যানেল আইয়ের সঙ্গে ঢাবির টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের সহযোগিতা চুক্তি

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সংস্কৃতি ও জনপদের এক অনন্য দলিল ‘চ্যানেল আই অনলাইন’

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT