পরিবেশ

খুলনায় বহুতল ভবন নির্মাণে মানা হচ্ছে না পরিবেশ আইন

খুলনায় বহুতল ভবন নির্মাণে মানা হচ্ছে না পরিবেশ আইন

খুলনা মহানগরীতে বহুতল ভবন নির্মাণের ক্ষেত্রেও মানা হচ্ছে না পরিবেশ আইন। হয়নি গ্রিন সিটি-ক্লিন সিটি হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতির বাস্তবায়নও। যেনতেনভাবে ভবন নির্মাণের কারণে খুলনা বাসঅযোগ্য নগরীতে পরিণত হচ্ছে বলে আশংঙ্কা বিশেষজ্ঞদের।

১৯৯০ সালে খুলনা সিটি করপোরেশন প্রতিষ্ঠার পরও মহানগরীতে ঘরবাড়ি ও স্থাপনা উঠেছে অপরিকল্পিতভাবেই। ৪৫ দশমিক ছয় পাঁচ বর্গ কিলোমিটারের এই মহানগরীতে প্রায় দুই লাখ ভবন রয়েছে।

জনসংখ্যা বৃদ্ধি, নগরায়ন ও শিল্পায়নের কারণে প্রতিনিয়ত নির্মিত হচ্ছে ভবন ও স্থাপনা। এসব নির্মাণে যেমন বিল্ডিং কোড ও ফায়ার সার্ভিসের সুরক্ষা নিয়ম মানা হচ্ছে না, তেমনি মানা হচ্ছে না পরিবেশবান্ধব বাড়ি নির্মাণ আইনও।

তবে মহানগরীকে পরিবেশবান্ধব গ্রিন সিটি হিসেবে গড়ে তুলতে সমন্বিত উদ্যোগের কথা জানিয়েছে সিটি করপোরেশন কর্তৃপক্ষ। গ্রিন সিটি-ক্লিন সিটি হিসিবে খুলনাকে গড়ে তোলার প্রতিশ্রুতির বাস্তবায়ন দেখতে চান নগরবাসী।

বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে:

বিষয়:খুলনা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…