ক্রিকেট

খুলনায় সাকিব, বরিশালে তামিম

মুশফিক ঢাকায়, মোস্তাফিজ চট্টগ্রামে

বাংলাদেশ ক্রিকেটার সাকিব আল হাসান মাঠে প্রশিক্ষণরত. Channel i News - চ্যানেল আই নিউজ

খুলনায় সাকিব আল হাসান ক্রিকেট অনুশীলনে অংশগ্রহণ করছেন, বাংলাদেশ ক্রিকেটের একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়।. Channel i News – চ্যানেল আই নিউজ

বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপের প্লেয়ার্স ড্রাফটে সাকিব আল হাসানকে নিয়েছে জেমকন খুলনা। নিষেধাজ্ঞা কাটিয়ে বিসিবির টুর্নামেন্টটি দিয়ে মাঠের খেলায় ফিরছেন টাইগার অলরাউন্ডার। পাঁচ দলের আসর শুরু হচ্ছে নভেম্বরের তৃতীয় সপ্তাহে।

‘এ’ ক্যাটাগরির বাকি চার ক্রিকেটারের দলও নিশ্চিত হয়েছে। বেক্সিমকো ঢাকা নিয়েছে মুশফিকুর রহিমকে। তামিম ইকবালকে দলে টেনেছে ফরচুন বরিশাল। মোস্তাফিজুর রহমানকে নিয়েছে গাজী গ্রুপ চট্টগ্রাম।

শীর্ষ ক্যাটাগরির আরেক অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ খেলবেন সাকিবের দলে। রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে চলছে প্লেয়ার্স ড্রাফট। করোনা পরিস্থিতির কারণে আনুষ্ঠানিকতা সীমিত করা হয়েছে।

চোট থাকায় বঙ্গবন্ধু টি-২০ কাপের প্লেয়ার্স ড্রাফটে রাখা হয়নি সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজাকে। টুর্নামেন্ট শুরুর আগে ফিট হয়ে উঠলে তাকে নিতে পারবে আগ্রহী যেকোনো দল।

বিষয়:গাজী গ্রুপ চট্টগ্রাম জেমকন খুলনা তামিম তামিম-সাকিব নিক লি ফরচুন বরিশাল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…