চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খুলনায় অবাধে চলছে পরিবেশ দুষণ

অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক
৭:৪৭ অপরাহ্ণ ১২, জুলাই ২০১৫
পরিবেশ
A A

খুলনা মহনগরীর আবাসিক এলাকায় গড়ে ওঠা ৭০টি কারখানা থেকে নির্গত ধোঁয়া ও ছাইয়ের প্রভাবে নানা রোগে আক্রান্ত হয়ে পড়ছে এলাকাবাসী। পরিবেশ অধিদপ্তরের নির্দেশ সত্ত্বেও মিল মালিকরা অবাধে সম্প্রসারণ করছে ব্যবসা। এ থেকে রেহাই পাবার জন্য খুলনা সিটি কর্পোরেশনের নেওয়া কোন উদ্যোগেরই বাস্তবায়ন নেই।

মহানগরী খুলনার আবাসিক এলাকায় গড়ে ওঠা পোল্ট্রি ও অন্যান্য কারখানা থেকে নির্গত ধোঁয়া ও ছাই এর প্রভাবে পুরো এলাকার পরিবেশ দূষনের কারণে নানা আক্রান্ত হচ্ছে শিশু-বৃদ্ধসহ সব বয়সের মানুষ। ক্ষতির স্বীকার এলাকাবাসীদের অভিযোগ এ কারণে নানান প্রকার স্বাস্থ্য সমস্যা হচ্ছে। ভুক্তভোগীদের একজন বলেন, ১৫ দিন পর পর ডাক্তারদের কাছে যেতে হয়। কোনো কোনো সময় সমস্যা হতেই থাকে। স্কুলে পড়া এক শিশু বলেন, ময়লা ছাই চোখে পড়ার কারনে আমি কিছুই করতে পারি নাই।

ভুক্তভোগী আরেকজন পরিবেশ অধিদপ্তরের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, আমরা পরিবেশ অধিদপ্তরেও অভিযোগ করেছি। সেখান থেকে ওনারা এসে দেখে গেছে কিন্ত কোন কাজ হয় নাই।

এ অবস্থা থেকে রক্ষা পেতে খুলনা সিটি কর্পোরেশন পরিবেশ দুষণকারী ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনকারী অন্তত ৫০টি কারখানা ও ২০টির মতো পোল্ট্রি ও ডেইরি ফার্ম অন্যত্র সরিয়ে নিতে মিল মালিকদের সময় বেঁধে দেয়।

খুলনা সিটি কর্পোরেশনের মেয়র মো: মনিরুজ্জামান বলেন, ঘন বসতি এলাকার মধ্যে একটা চিমনি বা বড় একটা চুল্লি নির্মাণ করার অনুমতি দেবে বা ওখানে তারা ঐ ধরনের ব্যবসা করবে, এটা আসলে সিটি কর্পোরেশন এখতিয়ার ভুক্ত হওয়া উচিত।

এত দূষনের ফলেও মিল মালিকরা বলছেন, পরিবেশ অধিদপ্তরের নিয়মনীতি মেনেই তারা মিল চালাচ্ছেন। একজন মিল মালিক বলেন, সিটি কর্পোরেশন বা পরিবেশ অধিদপ্তরের কেউ আমাদের এরকম কোন নিয়ম বেঁধে দেয় নাই। আর একজন মিল মালিক বলেন, কেউ অনুমোদন দেয় নাই, একজনের দেখাদেখি গড়ে উঠেছে।

Reneta

শুধু আইন দিয়ে নয় খুলনা সিটির পরিবেশ রক্ষার জন্য সমন্বিত উদ্যোগ চায় পরিবেশ অধিদপ্তর। খুলনা পরিবেশ অধিদপ্তরের পরিচালক ড. মল্লিক আনোয়ার হোসেন বলেন, চালের কল আছে বরফ কল আছে এর অনেকগুলোর কিন্তু ছাড়পত্র নাই। আমরা তাদের নোটিশ দিয়েছি ছাড়পত্র নেবার জন্য।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: খুলনাপরিবেশ অধিদপ্তরপরিবেশ দূষণ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রাতেও বাস টার্মিনালগুলোতে ঘরমুখো মানুষের ভিড়

পরবর্তী

ইউরোজোন থেকে ছিটকে পড়ার দ্বারপ্রান্তে গ্রিস

পরবর্তী

ইউরোজোন থেকে ছিটকে পড়ার দ্বারপ্রান্তে গ্রিস

উইম্বলডন মিক্সড ডাবলসের শিরোপা লিয়েন্ডার-হিংগিসের

সর্বশেষ

‘স্পেনের ভাগ্য আগেই লেখা ছিল’

জুলাই ২০, ২০২৬

অনশন ভাঙতে তিন শর্ত দিলেন সোনম ওয়াংচুক

জুলাই ২০, ২০২৬

ইরানের হামলায় ইরাকে মার্কিন সেনা নিহত

জুলাই ২০, ২০২৬

স্পেনের নতুন ইতিহাস

জুলাই ২০, ২০২৬

ডিসেম্বরে সরে দাঁড়ানোর আভাস দিলেন স্কালোনি

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT