উইম্বলডন মিক্সড ডাবলসের শিরোপা লিয়েন্ডার-হিংগিসের

উইমেন্স ডাবলসের পর এবার উইম্বলডন টেনিসের মিক্সড ডাবলস এর শিরোপা জিতে নিলেন টেনিস কিংবদন্তী মার্টিনা হিংগিস।
গত শনিবার সানিয়া মির্জাকে নিয়ে উইমেন্স ডাবলস জেতার পর মিক্সড ডাবলসে লিয়েন্ডারের সঙ্গে জুটি বেঁধে খেলেন ৩৪ বছর বয়সী এই সুইস তারকা।
রোববার অস্ট্রিয়ার আলেকজান্ডার পেয়া এবং হাঙ্গেরির টিমিয়া বাবোস জুটিকে ৬-১ ৬-১ সেটে হারায় হিংগিস-লিয়েন্ডার জুটি। জয় পেতে তাদের সময় লাগে মাত্র ৪০ মিনিট।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






