আন্তর্জাতিক

ইউরোজোন থেকে ছিটকে পড়ার দ্বারপ্রান্তে গ্রিস

ইউরোজোন থেকে ছিটকে পড়ার দ্বারপ্রান্তে গ্রিস

ব্রাসেলসে গ্রিস প্রধানমন্ত্রী অ্যালেক্সিস সিপ্রাসের দেয়া অর্থনৈতিক সংস্কার প্রস্তাব নিয়ে বৈঠকে ইউরোজোনের নেতারা। গ্রিসকে ঋণ ছাড় দেওয়ার ব্যাপারে তারা একমত না হতে পারায় ইউরোজোন থেকে ছিটকে পড়ার দ্বারপ্রান্তে চলে এসেছে গ্রিস।

বোরবার মধ্যরাত পর্যন্ত আলোচনা চালিয়েও গ্রিসকে নতুন করে ঋণ দেওয়ার ব্যাপারে একমত হতে পারেননি ১৯টি দেশের নেতারা। ইতিমধ্যে বিভক্ত হয়ে পড়েছে জার্মানি ও ফ্রান্স।

গ্রিসকে নতুন ঋণ না দিয়ে বরং দেশটিকে অন্তত পাঁচ বছরের জন্য ইউরোজোনের বাইরে রাখার পক্ষে জার্মানি।

এমন পরিস্থিতিতে গ্রিসের সঙ্গে চূড়ান্ত আলোচনায় না পৌঁছানো পর্যন্ত বৈঠক চলবে বলে জানিয়েছেন ইউরোপিয়ান কাউন্সিল প্রেসিডেন্ট।

ওদিকে বৈঠকে চার পৃষ্ঠার খসড়া প্রস্তাব পেশ করেন গ্রিক প্রধানমন্ত্রী অ্যালেক্সিস সিপ্রাস। প্রস্তাবে ইউরোজোন নেতাদের দাবি মেনে বুধবারের মধ্যে গ্রিসের পার্লামেন্টে আর্থিক সংস্কার নিয়ে নতুন আইন পাশ করানোর কথা বলেছেন তিনি।

বিষয়:ইউরোজোন গ্রীস

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…