বিনোদন

খুব চাপের কাজ ছিল: ‘মিস্টার বিন’ প্রসঙ্গে রোয়ান অ্যাটকিনসন

ব্যক্তি কান ধরছে, অস্বস্তি বা ব্যথার ভাব প্রকাশ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন পুরুষ ব্যক্তি কান ধরছেন, তার মুখে অস্বস্তির ভাব প্রকাশ পাচ্ছে, পটভূমি সমুদ্র বা জলরাশি।. Channel i News – চ্যানেল আই নিউজ

‘মিস্টার বিন’-এর তিন দশক পেরিয়ে গেছে, একটুও কমেনি জনপ্রিয়তা। রোয়ান অ্যাটকিনসন ‘মিস্টার বিন’ নামেই ভক্তদের কাছে পরিচিত। অভিনেতা জানালেন, কাজটা তার জন্য অনেক চাপের এবং ক্লান্তিকর ছিল।

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে পড়াকালীন সময়ে ‘মিস্টার বিন’ চরিত্রে কাজ করেছিলেন রোয়ান অ্যাটকিনসন। টেলিভিশনের পর্দায় এই চরিত্র প্রকাশ পায় ১৯৯০ সালের জানুয়ারি থেকে। ১৯৯৫-এর ডিসেম্বরে দেখানো হয় সর্বশেষ পর্বটি। ৫ বছরে ১৫টি পর্ব দেখানো হয় এই জনপ্রিয় শো-এর।

৬৫ বছর বয়সী রোয়ান অ্যাটকিনসন বর্তমানে অ্যানিমেটেড ‘মিস্টার বিন’ মুভির কাজ করছেন। জানালেন, এই চরিত্রে অভিনয় করার বিষয়টি তিনি এখন আর উপভোগ করেননা। কারণ অনেক বেশি দায়িত্ব নিয়ে কাজটি করতে হয়।

রেডিও টাইমসে দেয়া এক সাক্ষাৎকারে অভিনেতা বলেন, ‘অ্যানিমেটেড টিভি সিরিজের পর এখন অ্যানিমেটেড মুভি তৈরি হচ্ছে। মিস্টার বিন চরিত্রে ক্যামেরার সামনে কাজ করার চেয়ে ক্যামেরার পেছনে কাজ করাটা আমার জন্য অনেক সহজ মনে হয়। আমি চরিত্রটিতে কাজ করাটা উপভোগ করি না। দায়িত্বের ভার নেয়াটা সুখকর বিষয় না। অনেক চাপের এবং ক্লান্তিকর মনে হয়।’

কমেডিটা চোখে দেখে অনুভব করতে হয়, শুনে নয়। এজন্যই পুরো বিশ্বের সব ভাষার মানুষের কাছে জনপ্রিয়তা পায় বলে মনে করেন রোয়ান অ্যাটকিনসন। ইন্ডিয়ান এক্সপ্রেস

বিষয়:মিস্টার বিন রোয়ান অ্যাটকিনসন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…