বিনোদন

‘মিস্টার বিন’ এর কারণে নিজের নামটাই হারিয়ে গেছে

খুব চাপের কাজ ছিল: 'মিস্টার বিন' প্রসঙ্গে রোয়ান অ্যাটকিনসন

ব্যক্তি কান ধরছে, অস্বস্তি বা ব্যথার ভাব প্রকাশ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন পুরুষ ব্যক্তি কান ধরছেন, তার মুখে অস্বস্তির ভাব প্রকাশ পাচ্ছে, পটভূমি সমুদ্র বা জলরাশি।. Channel i News – চ্যানেল আই নিউজ

তিন দশক পেরিয়ে গেছে, একটুও কমেনি জনপ্রিয়তা। বলা হচ্ছে ‘মিস্টার বিন’ এর কথা। ‘মিস্টার বিন’ চরিত্রের সাথে রোয়ান অ্যাটকিনসন এতটাই মিশে গিয়েছিলেন যে তার আসল নামটাই হারিয়ে গেছে। তবে কাজটা এত সহজ ছিল না তার জন্য।

একটা প্রাপ্তবয়স্ক মানুষের শরীর, কিন্তু মনটা শিশুর মতো। এমন একটা চরিত্রে দীর্ঘদিন ধরে কাজ চালিয়ে যাওয়া একেবারেই সহজ ছিল না রোয়ান অ্যাটকিনসনের জন্য। এক সাক্ষাৎকারে সম্প্রতি তিনি কথা বলেছেন সেই অভিজ্ঞতা সম্পর্কে।

তিনি বলেন, “আমি সবসময় বিশ্বাস করতাম যে ‘মিস্টার বিন’ সফল হবে এবং অনেকদিন চলবে। কারণ এই কমেডিটা চোখে দেখে অনুভব করতে হয়, একজন পুরুষের শরীরে শিশুর মন। সব জাতি, সংস্কৃতির শিশুদেরই আচরণ একইরকম। তাই এতে সবাই আনন্দ পেয়েছে।”

‘মিস্টার বিন’-এ অভিনয়ের সবচেয়ে প্রিয় স্মৃতি জানতে চাওয়া হয়েছিল রোয়ান অ্যাটকিনসনের কাছে। তিনি বলেন, ‘দুঃখের সাথে জানাচ্ছি যে এই শো-তে অভিনয় করাটা আমার জন্য খুব চাপের কাজ ছিল। কারণ এটা মজার করে তোলাটা আমার জন্য অনেক বড় দায়িত্ব হয়ে গিয়েছিল।’

তবে কাজ শেষ হয়ে যাওয়ার পর পাওয়া সফলতাটা উপভোগ করেন বলে জানিয়েছেন রোয়ান অ্যাটকিনসন। তার মতে, দর্শক আনন্দ পেলেই কাজ সার্থক হয়। -কইমই

বিষয়:মি. বিন মিস্টার বিন রোয়ান অ্যাটকিনসন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…