২১ আগস্ট গ্রেনেড হামলা শেখ হাসিনাকে হত্যার ১৯ তম চেষ্টা ছিলো এবং এই হামলায় হাওয়া ভবনের প্রত্যক্ষ মদদ ছিলো। খালেদা জিয়া রাজনৈতিক নেতা নন বরং একজন সন্ত্রাসী। ভয়াবহ গ্রেনেড হামলার ১১ বছর পূর্তিতে নিজের ফেসবুক স্ট্যাটাসে এসব মন্তব্যের পাশাপাশি ওই হামলায় হাওয়া ভবনের সম্পৃক্ততা তুলে ধরতে জঙ্গী নেতা মুফতি হান্নানের স্বীকারোক্তিমূলক জবানবন্দির ভিডিও পোস্ট করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়।
ফেসবুক স্ট্যাটাসে জয় লিখেছেন,আগস্ট মাস আমাদের জন্য একটি কালো মাস, বিশেষ করে আমার পরিবারের জন্য। ২০০৪ সালের এইদিনে ভয়াবহ এক গ্রেনেড হামলায় প্রায় মারা পড়ছিলেন আমার মা। আমাদের সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী মিসেস আইভী রহমানসহ দলের ২৩জন সদস্য নিহত হন এবং ৪০০ জনের বেশী আহত হন। এটি ছিলো আমার মাকে হত্যার উদ্দেশ্যে পরিচালিত ১৯তম হামলা।
হামলা চালিয়েছিলো যে জঙ্গী সংগঠনটি, তার প্রধান মুফতি হান্নান গ্রেফতার হওয়ার পর বিস্তারিত জবানবন্দীতে উল্লেখ করেছে যে হামলার পরিকল্পনার বৈঠকগুলো হয়েছিলো হাওয়া ভবনে, বেগম জিয়ার ছেলে তারেক রহমান এর কার্যালয়ে।
বিএনপি সেই একই দল যারা মাস কয়েক আগে এবং ২০১৩ সালের শেষ নাগাদ আমাদের নাগরিকদের ওপর পেট্রোল বোমা হামলা চালিয়েছিলো। শতাধিক নিরীহ মানুষকে পুড়িয়ে হত্যা করেছে তারা, যাদের মধ্যে নারী এবং শিশুরাও ছিলো। খালেদা জিয়া কোনো রাজনৈতিক নেতা নন। তিনি একজন সন্ত্রাসী।
সেই স্বীকারোক্তিমূলক জবানবন্দীর ভিডিওটা দেখুন:






