চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২১ আগস্ট গ্রেনেড হামলার ২১ বছর

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:২৪ পূর্বাহ্ণ ২১, আগস্ট ২০২৫
- সেমি লিড, রাজনীতি
A A

আজ ২১ আগস্ট, দেশের ইতিহাসে এক ভয়াবহ ও বিভীষিকাময় ঘটনার ২১তম বার্ষিকী। ২০০৪ সালের এই দিনে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের সন্ত্রাসবিরোধী শান্তি সমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলায় প্রাণ হারান ২৪ জন। আহত হন দলের শতাধিক নেতা-কর্মী, অল্পের জন্য প্রাণে বেঁচে যান তৎকালীন বিরোধীদলীয় নেত্রী শেখ হাসিনা। দীর্ঘ ২১ বছর পেরিয়ে গেলেও এখনো শেষ হয়নি হামলার বিচারপ্রক্রিয়া। বর্তমানে উচ্চ আদালতে চলমান রয়েছে আপিলের শুনানি।

২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ চলাকালে পরপর কয়েকটি গ্রেনেড ছোঁড়া হয় তৎকালনী বিরোধি দলীয় নেত্রী শেখ হাসিনাকে লক্ষ্য করে। তবে দলীয় নেতা-কর্মীরা মানবঢাল তৈরি করে তাকে রক্ষা করলেও প্রাণ হারান মহিলা আওয়ামী লীগের সভাপতি আইভি রহমানসহ আরও ২৩ জন। শতাধিক আহতদের অনেকে আজও পঙ্গু জীবনযাপন করছেন।

ঘটনার পরদিন মতিঝিল থানায় হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা দায়ের করা হয়। শুরুতে তদন্তে নানা গড়িমসি ও বিতর্ক তৈরি হয়। এরপর ২০০৭ সালের এক-এগারো সরকারের আমলে মামলার তদন্তভার নতুন করে নেয় সিআইডি এবং ২০০৮ সালে ২২ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করে। ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার গঠনের পর মামলার অধিকতর তদন্ত করে আরও একটি সম্পূরক অভিযোগপত্র দেওয়া হয়, যেখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ আরও ৩০ জনকে অভিযুক্ত করা হয়।

২০১৮ সালের ১০ অক্টোবর ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ মামলার রায় ঘোষণা করে। রায়ে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সাবেক উপমন্ত্রী আবদুস সালাম পিন্টুসহ ১৯ জনকে মৃত্যুদণ্ড এবং তারেক রহমানসহ আরও ১৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। ১১ জনকে বিভিন্ন মেয়াদে সাজা ও অর্থদণ্ড দেওয়া হয়।

অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর ২০২৪ সালের ১ ডিসেম্বর হাইকোর্ট ট্রাইব্যুনালের রায় বাতিল করে দেয় এবং সব আসামিকে খালাস দেয়। পূর্ণাঙ্গ রায়ে বলা হয়, ঘটনাটি দেশের ইতিহাসে একটি জঘন্য ও মর্মান্তিক সন্ত্রাসী হামলা হলেও মামলাটির যথাযথ ও স্বাধীন তদন্ত হয়নি। এতে নতুন করে বিশেষজ্ঞ সংস্থার মাধ্যমে তদন্তের পরামর্শ দেওয়া হয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়।

রাষ্ট্রপক্ষ হাইকোর্টের এ রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করে এবং চলতি বছরের ১ জুন আপিল বিভাগ তা মঞ্জুর করে। এরপর মামলার পেপারবুক থেকে উপস্থাপনের মাধ্যমে ১৭ জুলাই শুরু হয় আপিল শুনানি। ৩১ জুলাই, ১৯ আগস্ট এবং ২০ আগস্ট পর্যন্ত এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হয়েছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ২১ আগস্টগ্রেনেড হামলা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

প্রবাসী ৪ বাংলাদেশি ভাইয়ের মৃত্যুর ঘটনার তদন্তে ওমান পুলিশ

মে ১৬, ২০২৬

লিটনের কাছে সিলেটের সেঞ্চুরি অন্যরকম

মে ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গবেষণা প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

মে ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বিদায় বলবেন না বরং বলি, আবার দেখা হবে: বিদায়ী ভারতীয় হাইকমিশনার

মে ১৬, ২০২৬

এশিয়াজুড়ে সার্কুলার ইকোনমি এগিয়ে নিতে ‘সোসাইটি ফর এশিয়ান সার্কুলার ইনোভেশন নেটওয়ার্ক’

মে ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT