খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ: মির্জা ফখরুল

মির্জা ফখরুল ইসলাম খান একটি ভিডিও সাক্ষাৎকারে অংশগ্রহণ করছেন, পেছনে বইয়ের তাক দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ জানিয়ে তার জন্য দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর৷
বুধবার করোনাভাইরাস দুর্যোগকালে চলমান কার্যক্রমের অংশ হিসেবে জিয়াউর রহমান ফাউন্ডেশনের ‘জেডআরএফ ট্রিটমেন্ট অ্যাপ’ উদ্বোধন উপলক্ষে ভার্চুয়াল আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মির্জা ফখরুল। এসময় দেয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।
গত ১১ এপ্রিল করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হন খালেদা জিয়া। তখন থেকেই তার অবস্থা স্থিতিশীল আছে বলেই জানিয়েছেন চিকিৎসকরা। ২৪ এপ্রিল রাতে পাওয়া দ্বিতীয় টেস্টের ফলাফলেও তার করোনা পজিটিভ আসে।
৩ মে শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় তাকে এভার কেয়ার হাসপাতালের সিসিইউ’তে (করোনারি কেয়ার ইউনিট) নেওয়া হয়।






