আদালত

খালেদা জিয়ার মামলার শুনানী আগামীকাল পর্যন্ত স্থগিত

খালেদা জিয়া

আগামীকাল পর্যন্ত খালেদা জিয়ার দুর্নীতি মামলার শুনানী স্থগিত গোষণা করেছেন আদালত।

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার যুক্তিতর্কে অংশ নিয়ে বকশিবাজারের বিশেষ জজ আদালতে থেকে ফিরে গেছেন  বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া।

বেলা সোয়া ১১টায় বিএনপি চেয়ারপার্সন আদালতে পৌঁছান। খালেদা জিয়ার পক্ষে চতুর্থ দিনের মতো শুনানি করছেন আইনজীবী আব্দুর রেজাক খান। তিনি আবারো দাবি করেছেন, মামলার পক্ষে দেয়া সাক্ষ্যগুলোতে পর্যাপ্ত তথ্য-প্রমাণ নেই।

তাই প্রভাবমুক্ত থেকে আাইন অনুযায়ী ন্যায়বিচার দাবি করেন তিনি। ট্রাস্টের ২ কোটি ১০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা করে দুর্নীতি দমন কমিশন।

বিষয়:খালেদা জিয়া

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…