চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খালেদা জিয়ার প্রস্তাবকে অন্তঃসারশূন্য বললেন ওবায়দুল কাদের

অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক
৮:১৫ অপরাহ্ণ ১৮, নভেম্বর ২০১৬
রাজনীতি
A A

নির্বাচন কমিশন গঠন নিয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যে ফর্মূলা দিয়েছেন, তা অন্তঃসারশূন্য এবং তামাশা ছাড়া আর কিছু নয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ধানমন্ডি পার্টি অফিসে আওয়ামী লীগের সংবাদ সম্মেলনে সাধারণ সম্পাদক বলেন: সংবিধানের বাইরে কোন কিছু করবে না সরকার।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সংবাদ সম্মেলনের পর সে বিষয়ে প্রতিক্রিয়া জানাতে আওয়ামী লীগের সংবাদ সম্মেলন। আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডি কার্যালয়ে এ সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের নির্বাচন কমিশন নিয়ে খালেদা জিয়ার বক্তব্যের বিষয়ে প্রশ্ন রেখে বলেন, বিএনপি যখন ক্ষমতায় ছিলো তখন তারা এ ভাবে কেন করেনি?

Banglabid

ওবায়দুল কাদের বলেন, খালেদা জিয়ার বক্তব্যে প্রমাণ হয় তিনি এখন আর জনগণের ক্ষমতায় বিশ্বাসী নয়। বিএনপি ও তাদের নেত্রী ভুল রাজনীতির কারণে জনবিচ্ছিন্ন হয়ে পড়ে এখন মিথ্যাচার করছেন। জনগণের কথা না ভেবে তারা এখন কোন দেশে কে ক্ষমতায় এল তা খুঁজে বেড়াচ্ছে। জনগণের ভোটে বিএনপির বিশ্বাস নেই উল্লেখ করে কাদের বলেন, গত নির্বাচন তারা প্রতিহত করতে চেয়েছে। এ জন্য পেট্রলবোমার আগুনে মানুষ পুড়িয়ে মেরেছে।

আওয়ামী লীগ মানবতাবিরোধী অপরাধী, দেশবিরোধী এবং তাদের যারা মদদ দেয় তাদের সঙ্গে কখনওই বসবে না বলে মন্তব্য করেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওবায়দুল কাদেরখালেদা জিয়াবিএনপি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিসিবির সিদ্ধান্ত মানছেন না আজীবন নিষিদ্ধ হওয়া বরিশাল বুলসের মালিক

পরবর্তী

ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে কিডনি দিতে অনেকেই আগ্রহী

পরবর্তী

ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে কিডনি দিতে অনেকেই আগ্রহী

সামর্থ্যের প্রমাণ দিয়েছে চিটাগং, নবীর কাছেই হেরেছে রাজশাহী

সর্বশেষ

অটোরিকশায় মাছবাহী ট্রাকের ধাক্কা, বৃদ্ধ স্বামী-স্ত্রী নিহত

আগস্ট ১৯, ২০২৬

জাপানের মঞ্চে উড়ল বাংলাদেশের পতাকা

আগস্ট ১৯, ২০২৬

কলকাতার অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশিদের মরদেহ দেশে আনবে সরকার

আগস্ট ১৯, ২০২৬

অস্ট্রেলিয়াকে হারিয়ে র‌্যাঙ্কিংয়ে বড় লাফ হাসানের, উন্নতি শান্ত-মিরাজদের

আগস্ট ১৯, ২০২৬

ইরান যুদ্ধের পর আকাশ-সমুদ্রে ড্রোন, কী এই ‘ফ্যালকন স্ট্রাইক ফোর্স’?

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT