চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খালেদা জিয়ার জবানবন্দি বই আকারে প্রকাশ, আটক ২

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৫৪ অপরাহ্ণ ০৮, আগস্ট ২০১৮
অপরাধ, রাজনীতি
A A

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় আদালতে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার দেওয়া জবানবন্দি আইন না মেনে বই আকারে প্রকাশ করায় দু’জনকে আটক করেছে র‌্যাব।

র‌্যাব বলছে, ‘রাজবন্দির জবানবন্দি’ নামের ওই বইয়ে আদালত বা কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে খালেদার জবানবন্দি, মামলার এজাহার ও অভিযোগপত্রসহ বিভিন্ন অসত্য তথ্য সংযোজন করা হয়েছিল।

এ অপরাধে ৪৮৫টি বইসহ আব্দুর রহমান নূর রাজন ও মেহেদী আরজান ইভান নামে দু’জনকে আটক করে র‌্যাব-১০।

বুধবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‌্যাব-১০ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. কাইয়ুমুজ্জামান খান।

তিনি বলেন: আটক ও পলাতক আসামিদের মূল উদ্দেশ্যে ছিল বিচারাধীন বিষয় নিয়ে বিভ্রান্তিকর তথ্য সম্বলিত বই গোপনে প্রকাশ করে আদালতকে বিব্রত করা এবং জনমতে আদালত সম্পর্কে বিভ্রান্তি ছড়ানো।

তিনি আরো বলেন: একটি মহল এমন গুরুত্বপূর্ণ মামলার তথ্য গোপন করে আদালত বা যথাযথ কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে মিথ্যা, বিকৃত ও অসত্য তথ্য সম্বলিত একটি বই সিলেটের একটি ছাপাখানায় প্রকাশ করে ঢাকায় বাজারজাত করতে চেয়েছিল। আদালত সম্পর্কে জনমনে বিভ্রান্তি ও অরাজক পরিস্থিতি তৈরি করে রাজনৈতিক ফায়দা লুটার চেষ্টা করেছিল তারা।

Reneta

‘‘এমন তথ্যের ভিত্তিতে মিরপুর ১০ নম্বর থেকে ৫ কার্টন বইসহ রাজনকে আটক করা হয়। সে জানায়, বইটি ছাপাখানা ও প্রকাশনা আইন মেনে প্রকাশ করা হয়নি। তার সহযোগী হিসেবে ইভান, ওয়াসিম ইফতেখারুল হক, শিপন মোল্লা, বৈরাম খাঁ ওরফে রেজওয়ানুল হক শোভন এবং আব্দুর রব চৌধুরী কাজ করছিল। আদালতের অনুমতি ছাড়াই তারা একে অপরের সহায়তায় বিচারাধীন একটি মামলার গুরুত্বপূর্ন এক আসামীর জবানবন্দি, মামলার এজাহার ও অভিযোগপত্র নিজ উদ্যোগে সংগ্রহ করে সুশীল সমাজের কারও কারও মন্তব্য সন্নিবেশ করে তা গোপনে প্রকাশ করেছিল।

আটককৃত রাজন ও ইভান মূলত একজন অনলাইন অ্যাক্টিভিস্ট ও সাইবার এনালিস্ট। তাদের কাছ থেকে জব্দ মোবাইল ও ল্যাপটপ থেকে সাম্প্রতিক ছাত্র আন্দোলনের বিষয়ে ফেসবুক উস্কানির বিভিন্ন পোস্ট পাওয়া গেছে।’’

র‌্যাব-১০ এর কমান্ডিং অফিসার বলেন: আসামিরা সমাজের সহজ সরল ব্যক্তিদের মধ্যে বইগুলো সরবরাহ করে আদালত সম্পর্কে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর মাধ্যমে অরাজক ও অস্থিতিশীল পরিস্থিতি তৈরির পাঁয়তারা করছিল। এর পেছনে কোন রাজনৈতিক নেতা কিংবা আরো কেউ জড়িত আছে কিনা, বিষয়টি যাচাই-বাছাই চলছে।

আসামিদের বিরুদ্ধে মিরপুর থানায় ছাপাখানা ও প্রকাশনা আইন ১৯৭৩ এর ২৯/৩১/৩২ ধারায় মামলা প্রক্রিয়াধীন বলেও জানান কাইয়ুমুজ্জামান খান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: খালেদা জিয়াবিএনপিসেমি লিড
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রাবিতে বিদেশি দুই শিক্ষার্থীর মারমারি

পরবর্তী

পিক্সেল ৩ উন্মোচনের তারিখ ফাঁস

পরবর্তী

পিক্সেল ৩ উন্মোচনের তারিখ ফাঁস

শহীদুল আলম

হাসপাতাল থেকে আবার ডিবিতে শহিদুল আলম

সর্বশেষ

বিশ্বকাপের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন মানবাধিকার সংস্থার

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ওয়েজ বোর্ড বাস্তবায়নে ভূমিকা রাখার আহ্বান

জুলাই ১৯, ২০২৬

সহজ ম্যাচ কঠিন করে জিম্বাবুয়েতে টি-টুয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ

জুলাই ১৯, ২০২৬

উপমহাদেশের চলচ্চিত্র আইকন বি এন সরকারের ১২৫তম জন্মবার্ষিকী

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

বৈশ্বিক তাপদাহে কুলিং অ্যাপ্লায়েন্স রপ্তানিতে রেকর্ড শেনচেনের

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT