রাজধানীর গুলশানের ৮৬ নম্বর সড়কে ককটেল বিস্ফোরণ হয়েছে। মঙ্গলবার রাত ১০ টার দিকে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ের কিছু দূরে ২টি ককটেলের বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা।
খালেদা জিয়া তার কার্যালয়ে প্রবেশের কিছুক্ষণ পরই এ ঘটনা ঘটে। পরে পুলিশ ও র্যাবের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
আতংক সৃষ্টির জন্যই এটি করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
এ ঘটনায় কাউকে আটক করা যায়নি বলেও পুলিশ জানিয়েছে।







