রাজনীতি

খালেদার মনোনয়নপত্র বাতিলই থাকলো

খালেদা জিয়া

ফাইল ফটো

দুর্নীতির দুই মামলায় ১৭ বছরের কারাদণ্ডের কারণে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার তিনটি মনোনয়নপত্রই বাতিলের রায় বহাল রেখেছেন চার নির্বাচন কমিশনার।

তবে কমিশনার মাহবুব তালুকদার খালেদার মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা দেন।

রিটার্নিং কর্মকর্তার তিনটি মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে খালেদা জিয়ার করা আপিলের শুনানি নিয়ে শনিবার রায় দেন প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বাধীন কমিশন।

পাঁচ কমিশনারের মধ্যে প্রধান নির্বাচন কমিশনারসহ চারজন কমিশনার খালেদার মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত বহাল রাখেন। কেবল কমিশনার মাহবুব তালুকদার খালেদার মননয়োনপত্র বৈধ বলে ঘোষণা দেন।

খালেদা জিয়ার আপিলের পক্ষে শুনানি করেন তার আইনজীবী এ জে মোহাম্মদ আলী।

এর আগে খালেদা জিয়ার পক্ষে গত বুধবার ফেনী-১ আসনের জন্য ব্যারিস্টার কায়সার কামাল, বগুড়া-৬ আসনের জন্য ব্যারিস্টার নওশাদ জমির এবং বগুড়া-৭ আসনের জন্য অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার নির্বাচন কমিশনে আপিল করেন।

তার আগে এই তিনটি আসনে জমা দেয়া খালেদা জিয়ার মনোনয়নপত্র বাতিল করেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা।

যেখানে দুই বছরের বেশি কারাদণ্ড থাকায় খালেদা জিয়ার মনোনয়নপত্র বাতিল করা হয় বলে উল্লেখ করা হয়।

বিষয়:একাদশ জাতীয় নির্বাচন খালেদা জিয়া খালেদার মনোনয়নপত্র বাতিল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…