আদালত

খালেদার দুর্নীতি মামলায় আপিল বিভাগে আদেশ ২৮ মে

ভারতের নতুন রাষ্ট্রপতি

বড় পুকুরিয়া কয়লাখনি দুর্নীতি মামলায় হাইকোর্টের দেয়া আদেশের বিরুদ্ধে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার করা আবেদনের শুনানি শেষ হয়েছে। আগামী ২৮ মে এ বিষয়ে আদেশের দিন ধার্য করেছেন আপিল বিভাগ।

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন ৪ বিচারপতির আপিল বেঞ্চ সোমবার এই আদেশ দেন। আদালতে খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন আইনজীবী এ জে মোহাম্মদ আলী। আর রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

২০১৬ সালের ১৭ সেপ্টেম্বর বড় পুকুরিয়া কয়লাখনি দুর্নীতি মামলা বাতিল চেয়ে খালেদা জিয়ার করা আবেদন খারিজ করে দেন হাইকোর্ট। পরে ওই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেন খালেদা জিয়া।

২০০৮ সালের ২৬ ফেব্রুয়ারি খালেদা জিয়া ও তার মন্ত্রিসভার সদস্যসহ ১৬ জনের বিরুদ্ধে বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতি মামলা দায়ের করা হয়।

বিষয়:খালেদা জিয়া বড়পুকুরিয়া কয়লাখনি মামলা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…