চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্ষমা চাইলেন সমালোচনায় বিদ্ধ কারিউস

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৫৭ অপরাহ্ন ২৭, মে ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে রিয়াল মাদ্রিদের বিপক্ষে এক কথায় গোলকিপারের ভুলেই হেরেছে লিভারপুল। এটা মেনেও নিয়েছেন দলের ২৪ বছর বয়সী জার্মান কিপার লরিস কারিউস। ম্যাচ শেষে ভক্তদের কাছে ক্ষমা চেয়েছেন তিনি।

ক্ষমা চাইলেও দল হারার পর সমর্থকদের দিক থেকে সমালোচনার ঝড় বইছে। তবে কারিউস বলেন, আমার এই মুহূর্তে কোনো অনুভূতিই নেই। আজ (শনিবার) আমার জন্যই দল ম্যাচটা হেরেছে। সবার কথা চিন্তা করে আমার খুবই খারাপ লাগছে।’

‘আমি দল, পুরো ক্লাব এবং সবার কাছে দুঃখপ্রকাশ করছি। আমার ভুলগুলোর খুব চড়া মূল্য দিতে হয়েছে। আমি খুবই দুঃখিত। আমি জানি সবাইকে হতাশ করেছি।’

অভিজ্ঞতার ঝুলি এখনো খুব বেশি ভারী হয়নি লিভারপুল গোলরক্ষক লোরিস কারিউসের। এবারের মৌসুমেই অল রেডদের প্রথম গোলকিপার হিসেবে নির্বাচিত হয়েছিলেন তিনি। চ্যাম্পিয়নস লিগের ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচের অভিজ্ঞতাও তার এবারই প্রথম। রিয়াল মাদ্রিদের বিপক্ষে ৩-১ গোলে হারের দুটি গোলই লিভারপুলকে হজম করতে হয়েছে কারিউসের ভুলে।

৫১ মিনিটে ম্যাচের প্রথম গোলটিই আসে কারিউসের মারাত্মক একটি ভুলের কারণে। ডি বক্সের মধ্যে থেকে বল থ্রো করে সরাসরি দেন সামনেই দাঁড়িয়ে ছিলেন রিয়ালের স্ট্রাইকার করিম বেনজেমাকে। পরে সেটিতে আলতো ছোঁয়ায় গোল করেন এ ফরাসি স্ট্রাইকার। ৮৩ মিনিটে রিয়ালের তৃতীয় গোলটিও খুব বাজেভাবে হজম করেছেন কারিউস। গ্যারেথ বেলের দূরপাল্লার শট তার হাত ফসকে জালে জড়ায়।

চারদিক থেকে সমালোচনা শিকার হলেও কারিউস পাশে পাচ্ছেন তার কোচ ইয়ুর্গেন ক্লপকে। অনেকটা হতভম্ব হলেও ক্লপ বলেন ‘আমি এটা নিয়ে কী বলব, কী-ই-বা বলতে পারি! সবাই তো দেখেছেন। যে ভুল দুটি কারিউস করেছে, সেটা সত্যিই ভয়াবহ। সবচেয়ে বড় কথা ভুল দুটো হলো এমন একটা ম্যাচে, দারুণ একটা মৌসুম কাটানোর পর। আমি অবশ্য কারিউসের প্রতি যথেষ্ট সমব্যথি। দুর্দান্ত একটা ছেলে সে!’

Reneta

শুধু কোচই নয়, কারিউস পাশে পাচ্ছেন পুরো দলকেই।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: চ্যাম্পিয়ন্স লিগলিড স্পোর্টসলিভারপুল
শেয়ারTweetPin1

সর্বশেষ

মাসব্যাপী সিয়াম সাধনার পর উৎসবময় ঈদুল ফিতর

মার্চ ২১, ২০২৬

রোনালদোকে ছাড়াই বিশ্বকাপের দুই প্রস্তুতি ম্যাচ খেলবে পর্তুগাল

মার্চ ২০, ২০২৬

টাকা লেনদেন মালয়েশিয়ায় আর সংঘর্ষ কিশোরগঞ্জে

মার্চ ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

ঈদের দিন ও পরের দিনের মেট্রোরেল চলাচলের সময়সূচি

মার্চ ২০, ২০২৬

মৌসুম সেরা টাইমিং করেও সেমিতে খেলা হল না ইমরানুরের

মার্চ ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT