রাজনীতি

ক্ষমা চাইলেন আলাল

আলাল ক্ষমা চাইলেন, সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

আলাল সাংবাদিকদের সামনে ক্ষমা চাওয়ার জন্য দাঁড়িয়ে আছেন, পেছনে সাদা দেয়াল।. Channel i News – চ্যানেল আই নিউজ

নিজের বিতর্কিত বক্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন আলাল।

এক বিবৃতিতে, ওই বক্তব্য অসতর্ক মুহূর্তের কথা দাবি করে তিনি জানিয়েছেন, তার কথায় যারা কষ্ট পেয়েছেন বা অনুভূতিতে আঘাতপ্রাপ্ত হয়েছেন, তাদের সবার কাছে ক্ষমাপ্রার্থী। বক্তব্য প্রত্যাহারও করেছেন তিনি।

ভারতে চিকিৎসাধীন আলাল জানিয়েছেন, গুরুতর একটি সার্জারির জন্য তিনি স্বদেশ থেকে হাজার মাইল দূরে আছেন, পরে জানতে পেরেছেন অতীতে তার একটি বক্তব্য বেশ বিতর্কের জন্ম দিয়েছে।

৪৯ বছরের রাজনৈতিক জীবনে জ্ঞাতসারে কিংবা ইচ্ছাকৃত কারো সম্মান, অনুভূতি ও বিশ্বাসে আঘাত করেননি দাবি করে আলাল বলেছেন, তবে মানুষ হিসেবে তিনিও ভুলের ঊর্ধ্বে নন।

বিষয়:বিতর্কিত বক্তব্য মোয়াজ্জেম হোসেন আলাল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…