চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সচিবালয়ের নাম পরিবর্তন করে মন্ত্রণালয় রাখতে হবে: মোয়াজ্জেম হোসেন আলাল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৩৪ অপরাহ্ণ ০৩, আগস্ট ২০২৫
- সেমি লিড, রাজনীতি
A A
বৈঠকে অংশগ্রহণকারী কর্মকর্তারা সচিবালয়ের নাম পরিবর্তনের বিষয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সচিবালয়ের নাম পরিবর্তন করে মন্ত্রণালয় রাখার দাবি জানিয়েছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদের সদস্য অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন আলাল।

তিনি বলেন, সচিবালয় নামে আমরা যে স্থাপনা চিনি, সেটির নাম হওয়া উচিৎ মন্ত্রণালয়। এখানে সচিবরা প্রধান নন। সচিবদের প্রধান হচ্ছেন মন্ত্রীরা। তাহলে এটির নাম সচিবালয় হবে কেন? এর নাম পরিবর্তন করে মন্ত্রণালয় রাখতে হবে।

রোববার ৩ আগস্ট জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ সেক্রেটারিয়েট জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (জেবস) কর্তৃক আয়োজিত ‘জুলাই গণঅভ্যুত্থান: গণতন্ত্র উত্তরণে মহাজাগরণ’ শীর্ষক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, রাজনীতিবিদসহ সাধারণ মানুষের আবাসস্থলকে বলা হয় বাসা। কিন্তু কর্মকর্তাদের বেলায় বলা হয় বাসভবন। ডিআইজির বাসভবন। পুলিশ সুপারের বাসভবন। আমলাদের নিবাস। এসব ক্ষেত্রে বৈষম্য রয়ে গেছে। এসকল বৈষম্য দূর করতে হবে।

গোলটেবিল বৈঠকে বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন বলেন, জুলাইয়ে পিআর পদ্ধতিতে নির্বাচন বা সংস্কারের জন্য ছাত্র-জনতা জীবন দেয়নি। গণতান্ত্রিক পদ্ধতিতে ভোট হবে, সেখানে যে দলই বিজয়ী হয়ে আসবে আমরা স্বাগত জানাবো।

জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের নায়েবে আমীর ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন বলেন, জুলাই একক কোন পক্ষের নয়, এ বিজয় সকলের। এ বিজয় ছাত্র-জনতার। বিজয় ধরে রাখতে হলে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

জাতীয় নাগরিক পার্টির যুব সংগঠন যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক আহমেদ ইসহাক বলেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে বিজয় এলেও দেশ পুরোপুরি স্বৈরাচারমুক্ত নয়। সকল জায়গায় আমরা আগের মতোই দলীয়করণ দেখতে পাচ্ছি। মিটফোর্ডের সোহাগ হত্যার মতো ঘটনাও দেখতে হয়েছে। এ অবস্থা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে।

বাংলাদেশ সেক্রেটারিয়েট জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (জেবস)’র সভাপতি রিয়াজুর রহমান রিয়াজের সভাপতিত্ব এবং সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন দরবেশের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি’র কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন, বিএনপির কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য ইসরাফিল খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য খন্দকার ব্যারিস্টার মারুফ হোসেন।

এছাড়াও বক্তব্য রাখেন জেবস’র সহসভাপতি নূরে আলম বর্ষণ, সাংগঠনিক সম্পাদক রুমাজ্জল হোসেন রুবেল, দপ্তর সম্পাদক কামরুল হাসান, সদস্য মো. মেহেদী হাসান, মিজানুর রহমান হাওলাদার প্রমুখ।

ট্যাগ: গণতন্ত্র উত্তরণে মহাজাগরণবাংলাদেশ সেক্রেটারিয়েট জার্নালিস্ট অ্যাসোসিয়েশনমোয়াজ্জেম হোসেন আলাল
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মারা গেছেন পরমাণু বিজ্ঞানী ও বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা উপাচার্য

পরবর্তী

লিজেন্ডস লিগ বর্জনের ঘোষণা পাকিস্তানের

পরবর্তী
পাকিস্তানের ক্রিকেটাররা লিজেন্ডস লিগ থেকে বর্জনের ঘোষণা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

লিজেন্ডস লিগ বর্জনের ঘোষণা পাকিস্তানের

মন্দিরে রানি জাতীয় পুরস্কার পেয়ে পুজো করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্যারিয়ারে প্রথমবার জাতীয় পুরস্কার পেয়ে মন্দিরে রানি

সর্বশেষ

ছবি সংগৃহীত

ওআইসির নতুন মহাসচিব হলেন মৌরিতানিয়ার ইসমাইল উলদ শেখ আহমেদ

আগস্ট ২৯, ২০২৬

অস্ট্রেলিয়া জয় করে আসা বাংলাদেশ দলকে ফুলেল শুভেচ্ছায় বরণ

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী ২ দিন ভারী বর্ষণের সম্ভাবনা

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সুকান্ত জন্মশতবর্ষে উদীচীর প্রত্যয়, ‘নতুন ভিত্তি গড়তে হবে’

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হিমবাহ ধসেই নেপালে ভয়াবহ ভূমিধস: চীনা দূতাবাস

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT