চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্ল্যাসিকো জিতে বার্সেলোনার উপরে রিয়াল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:১২ পূর্বাহ্ণ ০২, মার্চ ২০২০
ফুটবল, স্পোর্টস
A A

এল ক্ল্যাসিকোতে ২-০ গোলের দারুণ এক জয়ে বার্সেলোনাকে টপকে লা লিগা টেবিলের শীর্ষে উঠেছে রিয়াল মাদ্রিদ। ভিনিসিয়াস জুনিয়র ও মারিয়ানো ডিয়াজের গোলে ঘরের মাঠে জয় তুলেছে জিনেদিন জিদানের দল।

সান্তিয়াগো বার্নাব্যুতে এই জয়ে ২৬ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে উঠে গেছে রিয়াল। সমান ম্যাচে বার্সেলোনা ৫৫ পয়েন্ট নিয়ে দুইয়ে।

সাত ম্যাচ পর চিরপ্রতিদ্বন্দ্বী বার্সার বিপক্ষে জয় তোলা রিয়াল শুরু থেকেই ছিল সাবধানী। গোলশূন্য প্রথমার্ধে অবশ্য দুদলই সুযোগ হাতছাড়া করেছে। অতিথি বক্সে বল পেয়েও কাজে লাগাতে পারেননি বেনজেমা। মিনিট দশেক পর গ্রিজম্যানও একই কাজ করেন।

ম্যাচের ৩০ মিনিটে মেসি রিয়াল গোলরক্ষক বরাবর শট নিয়ে লক্ষ্য অর্জন করতে পারেননি। দুমিনিট পর হেড লক্ষ্যে থাকেনি বেনজেমার। পাল্টা আক্রমণে আর্থার স্বাগতিক গোলরক্ষককে একা পেয়েও জালের নাগাল পাননি।

বিরতির আগে কোর্তয়া রিয়ালকে বাঁচান আরেকবার। দারুণ প্রচেষ্টা ছিল মেসির। গোলশূন্য প্রথমার্ধের পর বিরতি থেকে এসে দ্বিতীয়ার্ধে চিত্র পাল্টাতে থাকে। বার্সা এসময় বলের দখল রেখে আক্রমণ গড়তে থাকে। কিন্তু রিয়াল রক্ষণে খাবি খায় মেসিদের প্রচেষ্টাগুলো।

রক্ষণ সামলে দ্রুতই আক্রমণে ফেরে রিয়াল। ইস্কোর দুদফা ভয়ঙ্কর প্রচেষ্টা ব্যর্থ করে দেয়ার পর বেনজেমাকে একবার ঠেকিয়ে ৭১ মিনিটে আর পারেনি বার্সা। টনি ক্রুসের পাসে বল পেয়ে রিয়ালকে এসময় এগিয়ে দেন ভিনিসিয়াস জুনিয়র। তার শট পিকের গায়ে লেগে দিক পাল্টে গোলরক্ষক টের-স্টেগেনকে ফাঁকি দেয়।

Reneta

পরের দশমিনিটে মেসির শট স্বাগতিক রক্ষণে আটকে যায়। মেসির ফ্রি-কিক থেকে পিকের হেড লক্ষ্য খুঁজে পায়নি তার খানিক বাদে। যখন হতাশায় ডোবার খুব কাছে বার্সা, যোগ করা সময়ে তখন হতাশা দ্বিগুণ করে দেন ডিয়াজ। বদলি নেমেছিলেন, নেমেই ঝলক। চলতি মৌসুমে লিগে নিজের প্রথম গোলটি করে ২-০ বানান স্কোরবোর্ড।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এল ক্ল্যাসিকোবার্সেলোনারিয়াললিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

মেসির আর্জেন্টিনার শেষ ষোলোর প্রতিপক্ষ সালাহর মিশর

জুলাই ৪, ২০২৬

‘ঘাম দিয়ে জ্বর ছাড়া’ জয়ে শেষ ষোলোয় আর্জেন্টিনা

জুলাই ৪, ২০২৬

দুর্দান্ত ভোজিনহা, অতিরিক্ত সময়ে আর্জেন্টিনা-কেপ ভার্দে ম্যাচ

জুলাই ৪, ২০২৬

‘আমরা শিল্পী সমিতিতে একটি দৃষ্টান্ত স্থাপন করতে চাই’

জুলাই ৪, ২০২৬

শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি শিবা শানু, সেক্রেটারি জয় চৌধুরী

জুলাই ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT