চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্রীড়াঙ্গনে দেশের সাফল্যের বছর

সাইদুর রহমান শামীম সাইদুর রহমান শামীম
৭:৫০ অপরাহ্ণ ২৫, ডিসেম্বর ২০১৫
স্পোর্টস
A A

২০১৫ সালে আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে বাংলাদেশের অর্জনে ক্রিকেটই দেখিয়েছে সাফল্যের পথ। ফুটবলে অনূর্ধ্ব-১৬ সাফ কিংবা অনূর্ধ্ব-১৪ বালিকাদের এশীয় স্তরের সাফল্য প্রমাণ করে এগোচ্ছে ফুটবলও।

ওয়ানডে বিশ্বকাপে আফগানিস্তান, স্কটল্যান্ড ও ইংল্যান্ডকে হারিয়ে কোয়ার্টার ফাইনাল। আম্পায়ারদের বিতর্কিত সিদ্ধান্তে কোয়ার্টারে ভারতের সাথে হারেও মাথা-উচুঁ টিম-টাইগার্সের। তার নেতৃত্বেই বছরজুড়ে দেশ-বিদেশে বাংলাদেশের স্মরণীয় ঘটনা রয়েছে।

হোমে পাকিস্তান ও জিম্বাবুয়েকে ওডিআইয়ে হোয়াইটওয়াশ, ভারত ও সাউথ আফ্রিকার বিপক্ষে ২-১ এ দুটি সিরিজ জয়। বছর জুড়ে ১৮ ওয়ানডে’র ১৩টিতে জিতে বিশ্বের দ্বিতীয় সেরা এবং এশিয়ার সেরা ওয়ানডে দল বাংলাদেশ।

তরুণ টাইগারদের রাজসিক উত্থানও দেখেছে ২০১৫। টানা সাফল্যে আইসিসি বর্ষসেরা ওয়ানডে দলে মুস্তাফিজুর রহমান।

ক্রিকেটে মেয়েরাও পিছিয়ে ছিলো না। বাছাইপর্বে রানার্সআপ হয়ে ২০১৬ টি-টুয়েন্টি বিশ্বকাপের মূলপর্বের টিকিট পেয়েছে টিম টাইগ্রেস।

সাহস দেখিয়েছেন আইসিসির প্রথম বাংলাদেশী সভাপতি আ.হ.ম মুস্তফা কামাল। অন্যায়ের প্রতিবাদে সভাপতির পদ ছাড়ার সাহসী সিদ্বান্ত নিতে পিছপা হননি এই ক্রিকেট ব্যক্তিত্ব। আর নিরাপত্তা শঙ্কায় অক্টোবরে অস্ট্রেলিয়া দলের বাংলাদেশ সফর বাতিল যে যৌক্তিক ছিলো না তা প্রমাণ হয়েছে সফল বিপিএলের পাশাপাশি জিম্বাবুয়ে ক্রিকেট দল আর খোদ অস্ট্রেলিয়া ফুটবল দলের বাংলাদেশ সফরে।

Reneta

২০১৮ বিশ্বকাপ ফুটবলের বাছাই পর্বে এই অস্ট্রেলিয়ার সঙ্গে হোম এন্ড অ্যাওয়ে ম্যাচ খেলা বড় অভিজ্ঞতা ফুটবলারদের জন্য। তবে বিদেশী কোচ লোডভিক ডি ক্রুইফ এবং ফ্যাবিও লোপেজকে বিদায় করে শেষ পর্যন্ত দেশী কোচ মারুফুলের হাতে বাংলাদেশের ফুটবলযাত্রা।

ভারতের কেরালায় সাফ চ্যাম্পিয়নশিপে ‘টিম-বাংলাদেশ’ এখন কঠিন এক পরীক্ষায়। তার আগে কিশোর ফুটবলে এসেছে সাফল্য। তারুণ্যের জয়জয়কারে সাফ অনূর্ধ্ব-১৬ কিংবা মেয়েদের এএফসি অনূর্ধ্ব-১৪ টুর্নামেন্টে শিরোপা জয় দেখাচ্ছে উজ্জ্বল আগামীর প্রতিশ্রুতি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ২০১৫টাইগার ক্রিকেটসালতামামি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

টিকে থাকার লড়াইয়ে বাংলাদেশের প্রতিপক্ষ মালদ্বীপ

পরবর্তী

বাগমারায় আত্মঘাতী যুবকের পরিচয় খুঁজছে পুলিশ

পরবর্তী

বাগমারায় আত্মঘাতী যুবকের পরিচয় খুঁজছে পুলিশ

বাগমারায় আত্মঘাতী যুবকের পরিচয় খুঁজছে পুলিশ

সর্বশেষ

সাকার হ্যাটট্রিক-এমবাপের জোড়া, ১০ গোলের ম্যাচে ফ্রান্সকে হারিয়ে তৃতীয় ইংল্যান্ড

জুলাই ১৯, ২০২৬

প্রথমার্ধে ফ্রান্সের জালে ৪ গোল ইংল্যান্ডের

জুলাই ১৯, ২০২৬

কাজাখস্তানকে হারিয়ে স্বর্ণপদক বাংলাদেশের

জুলাই ১৯, ২০২৬

ও আমার উড়াল পঙ্খীরে…

জুলাই ১৯, ২০২৬

মিসির আলি: যুক্তির আলোয় রহস্যের জাদুকর

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT