চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্রিকেট দলের স্পন্সর ‘টপ অব মাইন্ড’

আরিফ চৌধুরী আরিফ চৌধুরী
৩:০৯ পূর্বাহ্ণ ২০, মে ২০১৫
স্পোর্টস
A A

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের টিম স্পন্সর হয়েছে ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি ‘টপ অব মাইন্ড’। ৪১ কোটি ৪১ লাখ টাকায় তারা পরবর্তী দু’ বছরের জন্য জাতীয় দলের স্পন্সরশিপ স্বত্ত্ব কিনে নিয়েছে।

আনুষ্ঠানিক ব্রিফিংয়ে জাতীয় দলের স্পন্সর হিসেবে ‘টপ অব মাইন্ড’ এর নাম ঘোষণা করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন এমপি।

স্পন্সরশিপের জন্য ছয়টি আগ্রহী প্রতিষ্ঠানের মধ্য থেকে সবোর্চ্চ দরদাতা হিসেবে ‘টপ অব মাইন্ড’কে বেছে নেয় বিসিবি। চুক্তির অধীনে জাতীয় ক্রিকেট দল ছাড়াও মেয়েদের জাতীয় দল এবং অনুর্ধ-১৯ দলকে স্পন্সরশিপ স্বত্ত্ব থাকবে তাদের।

বিসিবি সভাপতি বলেন, টিম স্পনন্সরশীপের জন্য একটা বিডিং ছিলো। এখানে ছয়টা কোম্পানি অংশ নেয়। আমরা এর বেস প্রাইস লিখেছিলাম ৩০ কোটি টাকা। সাহারার স্পনসরশিপ হঠাৎ করে টার্মিনেট করার জন্য পরবর্তী দুবছর আমাদের বাকি থাকে। সাহারার সাথে আমাদের যেটা ছিলো ২৮-২৯ কোটি টাকার। সেজন্যই আমরা ত্রিশ কোটি টাকা ফ্লোর প্রাইস লিখেছিলাম।

তিনি আরও বলেন, এই টিমের পারফরম্যান্স এবং টিমের এখন যে র‌্যাঙ্কিং এটা শুধু বাংলাদেশে না আন্তর্জাতিকভাবেও আমরা যদি কোনো বিড করি, আমি নিশ্চিত আগের চেয়ে অনেক ভালো অফার পাবো। আমাদের রেটিংটাই বেড়ে গেছে। রেটিংয়ের সাথে সরাসরি এর সম্পর্ক আছে।

অাইসিসির কোনো নিজস্ব ইভেন্ট এর মধ্যে না পড়লেও বাংলাদেশের দ্বিপাক্ষিক সকল সিরিজের বাইরে এশিয়া কাপও স্পন্সরশিপের মধ্যে পড়বে।

সাহারাকে কিছু অতিরিক্ত জিনিস দেওয়া হয়েছিলো যা নতুন স্পন্সররা পাবে না উল্লেখ করে নাজমুল বলেন, আইসিসির ইভেন্টসগুলো চুক্তিতে না থাকলেও সাহারা ফ্রি পেয়েছেন। কিন্তু আমরা এখন এগুলোকে বাদ দিয়েছি।

সকাল থেকে বিভিন্ন প্রতিষ্ঠান বিসিবি কার্যালয়ের সামনে রাখা কাঁচের স্বচ্ছ বক্সে দরপত্র জমা দেয়। বিসিবির প্রস্তাবিত ভিত্তিমূল্য ছিলো ৩০ কোটি টাকা।

দরপত্রগুলো পরে খোলা হয়। ‘টপ অব মাইন্ড’-এর সঙ্গে মূল প্রতিদ্বন্দ্বিতায় ছিলো বাংলাদেশ দলের সাবেক স্পন্সর প্রতিষ্ঠান গ্রামীণফোন।

বিডিংটা তিনটি পর্যায়ে হয় এবং প্রথম ও দ্বিতীয় পর্যায়ে গ্রামীন এগিয়ে ছিলো, কিন্তু শেষ বিডে টপ দুজনকে ডাকা হয়েছিলো উল্লেখ করে নাজমুল বলেন, গ্রামীণ ও টপ অব মাইন্ডের মধ্যকার শেষ বিডে গ্রামীণ ৪১ কোটি টাকা এবং টপ অব মাইন্ড ৪১ কোটি ৪১ লক্ষ টাকা বিড করে।

সদ্য সমাপ্ত পাকিস্তান সিরিজের সময়ও বাংলাদেশ দলের স্বত্ত্ব পেয়েছিলো ইভেন্টম্যানেজমেন্ট কোম্পানি ‘টপ অব মাইন্ড’। পরে তারা তা ‘প্রাণ’-এর কাছে বিক্রি করে।

জাতীয় দলের নতুন স্পন্সরের নাম ঘোষণা করে বিসিবি সভাপতি জানান, ব্যক্তিগতভাবে তিনি সন্তুষ্ট এবং সুখী।

তিনি বলেন, গতবার সাহারা যখন নেয় তখন বাংলাদেশী যারা ছিলো তারা ধারে কাছেও ছিলো না। এবার সাহারার চেয়ে অনেক ভালো অফার পেয়েছি আমরা। দেশী কোম্পানির কাছ থেকে পেয়েছি এটাই সবচেয়ে বড় কথা। কত টাকা পেলাম তার চেয়ে দেশী কোম্পানি এগিয়ে এসেছে এতে আমি আরো বেশি খুশি।

ট্যাগ: জাতীয় ক্রিকেট দলটিভি স্বত্ত্ববিসিবি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

অভিবাসী আশ্রয়ের বিষয়ে নিশ্চুপ থাইল্যান্ড

পরবর্তী

টেস্ট দলের নেতৃত্বে কোহলি, ওয়ানডে-তে ধোনি

পরবর্তী

টেস্ট দলের নেতৃত্বে কোহলি, ওয়ানডে-তে ধোনি

ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রাক-বাজেট আলোচনা

সর্বশেষ

ছবি: সংগৃহীত

এআই থেকে জলবায়ু, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গবেষণা নিয়ে আন্তর্জাতিক সম্মেলন

আগস্ট ২৯, ২০২৬

শাহরুখ-নাগার্জুনা মুখোমুখি

আগস্ট ২৯, ২০২৬

লুট হওয়া ও অবৈধ অস্ত্র উদ্ধারে সহযোগিতায় পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স প্রথম বর্ষ পরীক্ষার্থীদের জন্য জরুরি সতর্কবার্তা

আগস্ট ২৯, ২০২৬

‘রাঙা সকাল’ অনুষ্ঠানটির পাঁচ হাজারতম পর্বের মাইলফল

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT