চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্রিকেটার শ্রীশান্তের বাড়িতে আগুন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৩৫ অপরাহ্ণ ২৪, আগস্ট ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

ভারতীয় ক্রিকেটার শান্তাকুমারন শ্রীশান্তের বাড়িতে আগুন লাগার ঘটনা ঘটেছে। শনিবার সকালে আচমকাই আগুন লেগে যায় বাড়িতে। তবে এই ঘটনায় বাড়ির কোনো বাসিন্দার ক্ষয়-ক্ষতি হয়নি বলে জানিয়েছে সেদেশের মিডিয়া।

ভারতীয় মিডিয়া জানায়, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বাড়ির হল ঘর এবং বেডরুম। শনিবার ভোররাত ২টো নাগাদ ঘটনাটি ঘটে কেরালা রাজ্যে এডাপল্লিতে অবস্থিত শ্রীশান্তের বাড়ির একতলায়।

আগুন লাগার সময়ে শ্রীশান্ত বাড়িতে ছিলেন না। সিনেমার শুটিংয়ের কাজে মুম্বাইয়ে ছিলেন। তিনি না থাকায় আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন পরিবারের অন্যান্যরা। তবে কারও কোনো আঘাত লাগেনি বলেই মিডিয়ার কল্যাণে জানা যাচ্ছে।

আগুন লাগার সময়ে একতলায় ছিলেন শ্রীশান্তের স্ত্রী-সন্তানরা এবং দুই পরিচারিকা। প্রতিবেশীদের থেকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে কাচের দরজা ভেঙে বাড়িরর বাসিন্দাদের উদ্ধার করে দমকল বাহিনী।

২০১৩ সালে আইপিএলে স্পটফিক্সিং কেলেঙ্কারিতে জড়ানোয় ক্রিকেট থেকে আজীবন নির্বাসিত হন শ্রীশান্ত। অভিযোগ ছিল, আইপিএলে রাজস্থান রয়্যালস এবং কিংস ইলেভেন পাঞ্জাবের ম্যাচে নিজের দ্বিতীয় ওভারে ১৪ রান দেয়ার বিনিময়ে ১০ লাখ রুপি পান। এই অভিযোগের স্বপক্ষে অনেক নথি পেশ করা হয়। যদিও তিনি নিজে আগাগোড়া অভিযোগ অস্বীকার করে এসেছেন।

ভারতীয় বোর্ডের কঠোর এই সিদ্ধান্ত নিয়ে একাধিকবার আদালতে আপিল করলেও এতদিন পর্যন্ত বিসিসিআই কোনোরকম নরম মনোভাব দেখায়নি। শেষপর্যন্ত বোর্ডেরই হস্তক্ষেপে উঠতে চলেছে শাস্তি। তার উপর থেকে আজীবন নির্বাসন উঠতে যাচ্ছে। আজীবন নির্বাসন কমে শ্রীশান্তকে সাত বছরের নির্বাসনের শাস্তির ঘোষণা করেছে বিসিসিআই।

তার শাস্তির মেয়াদ কমে সাত বছর হচ্ছে এবং তা উঠে যাচ্ছে ২০২০ সালের সেপ্টেম্বরে। ভারতীয় ক্রিকেট বোর্ডের অম্বুডসম্যান এ সিদ্ধান্ত নিয়েছে। যার অর্থ, চাইলে শ্রীশান্ত এরপর সবধরনের ক্রিকেটে ফিরতে পারেন। শ্রীশান্তের সঙ্গে শাস্তি পেয়েছিলেন অজিত চাণ্ডিলা এবং অঙ্কিত চৌহ্বানও।

ট্যাগ: ভারতীয় ক্রিকেটলিড স্পোর্টসশ্রীশান্ত
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রোহিঙ্গা ইস্যুতে আমরা যুদ্ধের পথে যাবো না: কাদের

পরবর্তী

যা করতে বেতন পাও তাই করো: কর্মীদেরকে গুগল

পরবর্তী
গুগল-বেতন-আচরণবিধি

যা করতে বেতন পাও তাই করো: কর্মীদেরকে গুগল

ব্রিজের রেলিং ভেঙে বাস খাদে, নিহত ৬

সর্বশেষ

আলভারেজ নাটকে নতুন মোড়, অ্যাটলেটিকো-বার্সা নাকি আর্সেনাল, কোথায় ঠিকানা

আগস্ট ২৫, ২০২৬

সিরিয়াকে ‘সন্ত্রাসী রাষ্ট্র’ তালিকা থেকে বাদ দিল যুক্তরাষ্ট্র

আগস্ট ২৫, ২০২৬

বাংলাদেশে রোহিঙ্গা আশ্রয়ের ৯ বছর

আগস্ট ২৫, ২০২৬

ইরানের ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা

আগস্ট ২৫, ২০২৬

হাওরে পতিত জমিতে আউশ, বাড়ছে সম্ভাবনা

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT