চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্রাইস্টচার্চের মসজিদে হামলা: সিনেমার ঘোষণা নিয়ে বিতর্ক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৪৪ অপরাহ্ণ ১৭, জুন ২০২১
বিনোদন
A A
নিরাপত্তা ও তদন্তের জন্য পুলিশ ও সাংবাদিকরা ঘটনাস্থলে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে প্রার্থনারত মুসলমানদের ওপর বন্দুকধারীর হামলায় প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্নের প্রতিক্রিয়ার ওপর একটি সিনেমা নির্মাণের পরিকল্পনা চলছে হলিউডে। ছবির নাম ‘দে আর আস’। তবে নিউজিল্যান্ডে এই সিনেমা নিয়ে চলছে বিতর্ক ও সমালোচনা।

ছবিটি নিয়ে সমালোচনা তৈরি হওয়ায় সিনেমা থেকে অব্যাহতি নিয়েছেন প্রযোজক ফিলিপ্পা ক্যাম্পবেল। ক্ষমা চেয়ে বলেছেন, তিনি বুঝতে পারেননি ছবিটি নিয়ে এত বিতর্ক সৃষ্টি হবে।

বিতর্ক সৃষ্টি হওয়ায় প্রজেক্ট থেকে অব্যাহতি নিলেন এই প্রযোজক

ক্যাম্বলেন বলেন, “আমি সম্প্রতি সৃষ্টি হওয়া বিতর্কের বিষয়ে শুনেছি। মানুষের মতামত জেনেছি। এখন বুঝতে পারছি যে এই ঘটনাটি নিয়ে সিনেমা তৈরির সিদ্ধান্ত পরিপক্ক নয়। আর তাই এধরনের কোনো প্রজেক্টের সাথে থাকতে চাই না।”

ছবিতে জাসিন্ডা আরডার্নের ভূমিকায় অভিনয়ের কথা চূড়ান্ত হয়েছিলো অস্ট্রেলিয়ান অভিনেত্রী রোজ বার্ন এর। তবে যাকে নিয়ে এই সিনেমা, তিনি নিজেও নাখোশ।

ছবিতে জাসিন্ডা আরডার্নের ভূমিকায় অভিনয়ের কথা ছিলো অস্ট্রেলিয়ান অভিনেত্রী রোজ বার্ন এর

জাসিন্ডা আরডার্ন বলেছেন, ‘আমার ব্যক্তিগত মতামত হলো, নিউজিল্যান্ড নিয়ে এই ছবি তৈরিতে অনেক বেশি তাড়াহুড়া করা হচ্ছে। আরও অনেক গল্প আছে যেগুলো নিয়ে সিনেমা তৈরি করা যেতে পারে। সেগুলোর মধ্যে আমারটা থাকা উচিত বলে মনে করি না।’

এই সিনেমা নিয়ে খুশি নন নিউজিল্যান্ডের হামলার শিকারদের পরিবারের সদস্যরাও। আয়া আল-উমারির ভাই হুসেন সেদিন প্রাণ হারিয়েছেন সন্ত্রাসীর হামলায়। এই সিনেমা প্রসঙ্গে তিনি বলেন, ‘এটা কোনো বলার মতো কোনো গল্প নয়।’

ন্যাশনাল ইসলামিক ইয়ুথ অ্যাসোসিয়েশন এই সিনেমা তৈরি বন্ধ করার জন্য ৬০ হাজার মানুষের স্বাক্ষর গ্রহণ করেছেন। তাদের মতে, ‘এই সিনেমায় ঘটনার শিকার এবং বেঁচে যাওয়াদের দুর্ভোগ না দেখিয়ে গুরুত্ব দেয়া হচ্ছে একজন শ্বেতাঙ্গ নারীর ভূমিকাকে।’

ক্রাইস্টচার্চের মেয়র লিয়ানে ডালজিয়েল জানিয়েছেন, সিনেমার ক্রুকে তিনি নিজের শহরে স্বাগত জানাবেন না। তার মতে, সেটা একেবারেই উচিত হবে না।

২০১৯ সালে ক্রাইস্টচার্চে হামলার পর জাসিন্দা আরডার্নের ভূমিকা বিশ্বব্যাপী প্রশংসিত হয়

২০১৯ সালে ক্রাইস্টচার্চে দুটি মসজিদে সন্ত্রাসী হামলায় ৫১ জন নিহত হয়েছিলেন। ঘটনার পর জাসিন্দা আরডার্নের ভূমিকা বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছে। এই ঘটনায় ব্রেন্টন টারান্টকে দোষী সাব্যস্ত করা হয়েছে।

ঘটনার সময় সেখানে ছিলেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা। কিন্তু ভাগ্যক্রমে হামলা থেকে প্রাণে বেঁচে যান তারা।- বিবিসি

ট্যাগ: অভিনেত্রীক্রাইস্টচার্চজাসিন্ডা আরডার্ননিউজিল্যান্ডপ্রডিউসারপ্রযোজকমসজিদে হামলালিড বিনোদনহলিউড
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রাজনৈতিক প্রতিহিংসার শিকার বেগম জিয়া: মির্জা ফখরুল

পরবর্তী

ডিপিএল টি-টুয়েন্টিতে প্রথম সেঞ্চুরি মিজানের

পরবর্তী
মিজান ডিপিএল টি-টুয়েন্টিতে প্রথম সেঞ্চুরি হাঁকান. Channel i News - চ্যানেল আই নিউজ

ডিপিএল টি-টুয়েন্টিতে প্রথম সেঞ্চুরি মিজানের

মেয়র তাপসের উপস্থিতিতে হাটের উদ্বোধন, সবাই মাস্ক পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনার জন্য মাত্র ১৩টি হাট ইজারা দিয়েছি: মেয়র তাপস

সর্বশেষ

লর্ডসে পাকিস্তানকে গুটিয়ে সিরিজ ঘরেই রাখল ইংল্যান্ড

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীতে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি, নারীসহ গুলিবিদ্ধ ৩

আগস্ট ৩০, ২০২৬

মালাগাকে আটকে দিয়ে শীর্ষ শক্ত করল রিয়াল

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

সাইপ্রাস উপকূলে ফেরি উল্টে নিহত ৭, নিখোঁজ ২৩

আগস্ট ৩০, ২০২৬

তিন জেলায় নতুন এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা রদবদল

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT