চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্যাম্বেলটাউন বাংলা স্কুলে মহান স্বাধীনতা দিবস উদযাপন

ইয়াকুব আলী ইয়াকুব আলী
৩:০৪ অপরাহ্ণ ২৭, মার্চ ২০২২
প্রবাস সংবাদ
A A
গাম্বেলটাউন বাংলা স্কুলে মহান স্বাধীনতা দিবসের অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

অস্ট্রেলিয়ার ক্যাম্বেলটাউন বাংলা স্কুল যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপিত হয়েছে।

রোববার ২৭ মার্চ বাংলা স্কুলের শ্রেণীকক্ষে ছাত্রছাত্রীরা মুক্তিযুদ্ধের ছবি এঁকে, মুক্তি সংগ্রামের বীরত্ব গাঁথা শুনে, কবিতা পড়ে, গান গেয়ে স্বাধীনতার ৫১তম বর্ষকে স্মরণ করেছে।

সকালে আয়োজিত এই অনুষ্ঠানে স্কুলের ছাত্র, শিক্ষক, অভিভাবক ও কার্যকরী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

স্কুলের অন্যতম প্রতিষ্ঠাতা নাজমুল আহসান খানের পরিচালনায় ও উপস্থিত সকলের সমবেত কণ্ঠে বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশনার মাধ্যমে সাংস্কৃতিক অনুষ্ঠান পর্বের সূচনা ঘটে।

মহান মুক্তিযুদ্ধের সংক্ষিপ্ত ইতিহাস তুলে ধরেন শিক্ষক শায়লা ইয়াসমিন। এর পরপরই স্বাধীনতা সংগ্রামকে উপজীব্য করে একটি তথ্যচিত্র প্রদর্শিত হয়। নানা সংগ্রাম ও আন্দোলনের পথ ধরে যে একাত্তর এসেছিল তার ধারা বর্ণনায় ছিলেন শিক্ষক অনিতা মন্ডল। বাংলা স্কুল সভাপতি মসিউল আজম খান স্বপন ছাত্রছাত্রীদের সাথে মুক্তি সংগ্রামের অর্জন ও ইতিহাস নিয়ে এক আলাপচারিতায় অংশ নেন।

অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করে রাইসা, এরিক, সোহারদিতি, মারজান, দৃপ্ত, অর্নিলা ও এরিশ। সঙ্গীত পরিবেশন করে রেহনুমা, অর্ণা ও জেইনা। মুক্তিযুদ্ধের সত্য ঘটনা অবলম্বনে ছাত্রছাত্রীদের গল্প বলে শোনান শিক্ষক বিশাখা পাল।

সবশেষে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের দেশের গান “ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা” পরিবেশন করেন বাংলা স্কুলের কার্যকরী কমিটির সদস্য তারিক আহমেদ।

অধ্যক্ষ রুমানা খান মোনার সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এই অনুষ্ঠানে সঞ্চালনার দায়িত্ব পালন করেন অনিতা মন্ডল। কারিগরি নির্দেশকের দায়িত্বে ছিলেন রাফায়েল রোজারিও। আপ্যায়ন ও সহযোগিতায় ছিলেন নুরুল ইসলাম শাহিন, ইয়াকুব আলী ও আজিজুর রহমান।

মহান মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী ক্যাম্বেলটাউন বাংলা স্কুল প্রতি রবিবার সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত ধর্ম বর্ণ নির্বিশেষে সব বাংলা ভাষাভাষীর জন্য উন্মুক্ত ছিল।

ট্যাগ: অস্ট্রেলিয়াপ্রবাস জীবন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শাজাহানপুরে জোড়া খুনে জড়িত থাকার কথা স্বীকার করেছে আকাশ

পরবর্তী

চট্টগ্রামের পলোগ্রাউন্ডে বিএনপি’র সমাবেশ আজ

পরবর্তী
বিএনপি নেতারা চট্টগ্রামে সমাবেশের জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

চট্টগ্রামের পলোগ্রাউন্ডে বিএনপি'র সমাবেশ আজ

অভিনেতা আমির খান স্মার্ট ও স্টাইলিশ লুকের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ফিল্ম ক্যারিয়ারের ইতি টানছেন আমির খান?

সর্বশেষ

‘আমরা চাইলেও এই মুহূর্তে দেশে ফিরতে পারবো না’

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ

আগস্ট ২৭, ২০২৬

বন্যায় সব হারিয়ে ‘শুধু পরনের কাপড়টাই আছে’

আগস্ট ২৭, ২০২৬

নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক

আগস্ট ২৭, ২০২৬

ভয়াবহ বন্যায় তছনছ নেপাল-তিব্বত সীমান্ত, নিহতের সংখ্যা বাড়ছেই

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT