চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্যাচ মিসের মাশুল দিচ্ছে বাংলাদেশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৫৭ পূর্বাহ্ণ ৩০, মার্চ ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

দিনের শুরুতেই এসেছিল সুযোগ। কিন্তু কাজে লাগাতে পারেনি বাংলাদেশ। শ্রীলঙ্কা ইনিংসের ষষ্ঠ ওভারে হাসান মাহমুদের অফ স্টাম্পের বাইরে লেংথ ডেলিভারি নিশান মাদুশকার ব্যাটের বাইরের কানায় লেগে সহজ ক্যাচ ওঠে দ্বিতীয় স্লিপে। কিন্তু হাতে জমাতে পারেননি মাহমুদুল হাসান জয়। ৯ রানে জীবন পেয়ে ফিফটির পথে হাঁটছেন লঙ্কান ওপেনার।

চট্টগ্রাম টেস্টের মতো সিলেট টেস্টেও প্রথম ইনিংসেও স্লিপে ক্যাচ ছেড়েছিলেন জয়। শূন্য রানে বেঁচে গিয়ে ১০২ রানের ইনিংস খেলেন কামিন্দু মেন্ডিস। অধিনায়ক ধানাঞ্জয়া ডি সিলভার সঙ্গে গড়েন দুইশ রানের জুটি।

এ প্রতিবেদন লেখার সময় ১২ ওভারে শ্রীলঙ্কার সংগ্রহ ৪৫ রান। মাদুশকা ৩১ ও দিমুথ করুণারত্নে ১৪ রানে অপরাজিত আছেন। টস জিতে আগে ব্যাটিং বেছে নেয় সফরকারীরা।

বাংলাদেশের হয়ে টেস্টে এই ম্যাচ দিয়ে অভিষিক্ত হলেন পেসার হাসান। নাহিদ রানার জায়গায় সুযোগ হয়েছে তার। হাসানের ২২টি ওয়ানডে ও ১৭টি টি-টুয়েন্টি খেলার অভিজ্ঞতা আছে । প্রায় এক বছর পর টেস্টে ফিরেছেন সাকিব আল হাসান।

ডাচ বাংলা ব্যাংক বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা সিরিজের শেষ টেস্টটি সকাল দশটায় শুরু হয় চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। টি-টুয়েন্টি এবং ওয়ানডে সিরিজের পর টেস্ট সিরিজ সমতায় শেষ করার লড়াইয়ে দুদল। শ্রীলঙ্কা টি-টুয়েন্টি সিরিজ জেতার পর ওয়ানডে সিরিজ নিজেদের করেন নেয় স্বাগতিকরা।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: চট্টগ্রামদ্বিতীয় টেস্টবাংলাদেশ-শ্রীলঙ্কালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

দ্রুততম সময়ে ঢাকা-সিলেট যোগাযোগ ব্যবস্থা উন্নয়নে কাজ শুরু হবে: প্রধানমন্ত্রী

মে ২, ২০২৬

প্রথম বাংলাদেশি হিসেবে নেপালের মাকালু শিখরে বাবর আলী

মে ২, ২০২৬

সুরমা নদীর বন্যা প্রতিরোধী অবকাঠামো নির্মাণ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

মে ২, ২০২৬

যুদ্ধবন্ধে ইরানের সবশেষ প্রস্তাবেও সন্তুষ্ট নন ট্রাম্প

মে ২, ২০২৬

শুরু নারীরাই নয়, সৌদি আরবে যৌন নির্যাতনের শিকার বাংলাদেশী পুরুষ কর্মীরাও

মে ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT