জনপদ

কোয়ারেন্টাইন না মানায় প্রবাসীকে ২০হাজার টাকা জরিমানা

প্রবাসীদের জরিমানা দিতে আসা ব্যক্তিরা সামাজিক দূরত্ব বজায় রাখছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রবাসীদের জরিমানা না মানায় ২০ হাজার টাকা জরিমানা করা হচ্ছে, ছবি তোলা হয়েছে একটি বাজারের সামনে।. Channel i News – চ্যানেল আই নিউজ

টাঙ্গাইলের সখীপুরে হোম কোয়ারেন্টাইন না মেনে শ্বশুরবাড়ি যাত্রাপথে জাপান ফেরত এক প্রবাসীকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার দুপুরে পৌরসভার জেলখানা মোড় এলাকায় ওই প্রবাসীকে এ জরিমানা করা হয়। আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমাউল হুসনা লিজা এ জরিমানা করেন।

ম্যাজিস্ট্রেট আসমাউল হুসনা লিজা জানান, ওই প্রবাসী গত কয়েকদিন আগে জাপান থেকে দেশে ফিরে জনসম্মুখে ঘোরাফেরা করছিলেন। সোমবার সকালে ওই প্রবাসী তার পরিবার নিয়ে সখীপুরে শ্বশুরবাড়িতে বেড়াতে আসেন।

খবর পেয়ে ওই প্রবাসীকে পৌর শহরের জেলখানা মোড় এলাকায় যাত্রা রোধ করে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে তাকে একটি ঘরে একা থাকার জন্য নির্দেশনাও দেয়া হয়।

বিষয়:টাঙ্গাইল হোম কোয়ারেন্টাইন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…