চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোহলি-ভিলিয়ার্স-গেইলের ব্যাটে কলকাতার হার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:০০ পূর্বাহ্ণ ১৭, মে ২০১৬
স্পোর্টস
A A

কলকতা নাইট রাইডার্সকে নয় উইকেটে হারিয়ে বিশাল জয় পেয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

বিরাট কোহলির ৭৫ ও এবি ডি ভিলিয়ার্সের
৫৯ রানের সুবাদে আট বল বাকি রেখে জয় পায় বেঙ্গালুরু। এ জয়ে পয়েন্ট টেবিলের
পঞ্চম স্থানে উঠে এলো বেঙ্গালুরু। তাদের প্লে অফ খেলার স্বপ্নও টিকে থাকল।

কলকাতার ইডেন গার্ডেন্সে ১৮৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই মারমুখী দুই ওপেনার ক্রিস গেইল ও বিরাট কোহলি। কলকতার বোলারদের বেধড়ক পিটিয়ে ওপেনিং জুটিতে ৭১ রান তুলে এই জুটি।
আইপিএলে ব্যাটিং খরা কাটিয়ে ৩১ বলে পাঁচটি চার ও ছয়টি ছক্কায় ৪৯ রান করে স্বদেশী নারাইনের বলে এলবিডব্লিউয়ের ফাঁদে পড়ে প্যাভিলনে ফেরেন গেইল।
বেঙ্গালুরুর অধিনায়ক বিরাট কোহলি ও ডি ভিলিয়ার্স দলের হাল ধরেন। তাদের অনবদ্য ১১৫ রানের জুটিতেই  সহজ জয় পায় বেঙ্গালুরু। অসাধারণ ব্যাটিংয়ে দলের জয় নিশ্চিত করায় ম্যাচ সেরার পুরস্কার পান বিরাট কোহলি।

তবে ১১তম ওভারে বোলিং করতে এসেই বেঙ্গালুরুকে বিপাকে ফেলে সাকিব। তার ওভারের চতুর্থ বলে পয়েন্টে কোহলির সহজ ক্যাচ মিস করে ম্যাচটাকেও হাতছাড়া করেন কেকেআর অধিনায়ক গাম্ভীর। ওই বলে কোহলি আউট হলে ম্যাচের ফলাফল ভিন্ন হলেও হলে পারত। ওই ওভারে মাত্র পাঁচ রান দেন সাকিব।
১৫তম ওভারে টুর্নামেন্টের পঞ্চম ফিফটি পান বিরাট কোহলি।

কোহলি ৫১ বলে পাঁচটি টি চার ও তিনটি ছয়ে ৭৫ রান করেন, প্রোটিয়া ব্যাটসম্যান ভিলিয়ার্স ছিলেন কোহলির চাইতেও মারমুখী। তিনি ৩১ বলে পাঁচটি টি চার ও তিনটি ছয়ে  ৫৯ রান করেন।
এর অাগে টসে হেরে ব্যাট করতে নেমে কলকাতা নির্ধারিত ২০ ওভারে পাঁচ উইকেটে করে ১৮৩ রান।  দলীয় ১৪ রানের মাথায় রবিন উথাপ্পা (২) সাজঘরে ফিরে যান।

Reneta

এরপর মানিশ পান্ডেকে নিয়ে কেকেআরের হাল ধরেন দলীয় অধিনায়ক গৌতম গাম্ভীর। এই জুটি পাওয়ার প্লেকে কাজে লাগিয়ে ৭৬ রান যোগ করেন। গাম্ভীর ৩৪ বলে সাতটি চারে ৫১ রান করে রান আউট হন।

গাম্ভীরের আউটের পরেই মানিশ তার হাফ সেঞ্চুরি তুলে নেন। তিনি ৩৫ বলে পাঁচটি চার ও দুটি ছয়ের সাহায্যে ৫০ রান করে আরভিন্দের বলে আউট হন।

মানিশ আউটের পরপরই দ্রুত প্যাভিলনে ফেরেন ইউসুফ পাঠান, সুরাইয়া কুমার যাদব। তবে দুটি কার্যকরী ইনিংস উপহার দেন বাংলাদেশের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ও ক্যারিবীয় অলরাউন্ডার এন্ড্রু রাসেল।

রাসেল ১৯ বলে দুটি চার ও তিনটি ছয়ে করেন ৩৯ রান। অার সাকিব ১১ বলে একটি চার ও একটি ছয়ে করেন ১৮ রান।

মূলত এই দুজনের ২৮ বলে অনবদ্য ৫৮ রানের জুটির কল্যাণে কলকাতা ১৮৩ রানের চ্যালেঞ্জিং স্কোর ছুঁড়ে দেয় বেঙ্গালুরুকে।

বেঙ্গালুরুর বোলারদের মধ্যে শ্রীনাথ অরভিন্দ দু’টি উইকেট নেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইপিএল
শেয়ারTweetPin
পূর্ববর্তী

তনুর ডিএনএ পরীক্ষায় ধর্ষণের আলামত

পরবর্তী

লিবিয়াকে অস্ত্র দিতে প্রস্তুত যুক্তরাষ্ট্রসহ ২৫টি দেশ

পরবর্তী

লিবিয়াকে অস্ত্র দিতে প্রস্তুত যুক্তরাষ্ট্রসহ ২৫টি দেশ

রাঙ্গামাটিতে আনারসের বাম্পার ফলন

সর্বশেষ

মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড এমবাপের

জুলাই ১৯, ২০২৬

সাকার হ্যাটট্রিক-এমবাপের জোড়া, ১০ গোলের ম্যাচে ফ্রান্সকে হারিয়ে তৃতীয় ইংল্যান্ড

জুলাই ১৯, ২০২৬

প্রথমার্ধে ফ্রান্সের জালে ৪ গোল ইংল্যান্ডের

জুলাই ১৯, ২০২৬

কাজাখস্তানকে হারিয়ে স্বর্ণপদক বাংলাদেশের

জুলাই ১৯, ২০২৬

ও আমার উড়াল পঙ্খীরে…

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT