চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোহলি এত বাজে ব্যাটিং আগে একবারই করেছেন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:২৫ অপরাহ্ণ ০১, মার্চ ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

দল বিপদে, উদ্ধার করতে ডাকো বিরাট কোহলিকে। টপঅর্ডারে উইকেট পড়ছে, ভারতের সহায় তখন অধিনায়কই। সেই কোহলি যখন বাজে সময় পার করেন, কী অবস্থা দাঁড়ায়?

ফলটা নিউজিল্যান্ড সফরে বেশ টের পাচ্ছে ভারত। তিন কিউই পেসার ট্রেন্ট বোল্ট, টিম সাউদি ও কাইল জেমিসনরা এমনভাবে সিরিজজুড়ে কোহলিকে নাকানিচুবানি খাইয়েছেন, সিরিজটার কথা স্মৃতি থেকে একেবারে মুছেই ফেলতে চাইবেন ভারত অধিনায়ক।

ক্রাইস্টচার্চে দুই ম্যাচ সিরিজের শেষ টেস্টে মাত্র দুদিন পার হয়েছে। দুদিনেই ম্যাচের গতিপথ মোটামুটি নিশ্চিত। প্রকৃতি বাধা না দিলে তিনদিনে ম্যাচ শেষ হবে। সেটা চোখ বন্ধ করেই বলে দেয়া যাচ্ছে। দ্বিতীয় দিনের শেষে ভারতের লিড মাত্র ৯৭ রানের, হাতে বাকি ৪ উইকেট। পেসাররা নিজেদের সেরাটা না দিলে ওয়ানডের মতো টেস্টেও হোয়াইটওয়াশ হওয়ার শঙ্কায় সফরকারীরা।

ওয়েলিংটনের মতো ক্রাইস্টচার্চের সবুজ উইকেটেও হাঁসফাঁস করেছে ভারতের ব্যাটসম্যানরা। সবার চেয়ে বেশি খারাপ অবস্থা কোহলির। দুই টেস্টে ৪ ইনিংস মিলিয়ে দলপতির রান মাত্র ৩৮। কোহলির অবস্থা এতটাই খারাপ যে চার ইনিংস মিলিয়ে এক রান বেশিই করেছেন পেসার মোহাম্মদ সামি।

চার ইনিংসে কোহলির রানের গড় ৯.৫০। পুরো টেস্ট ক্যারিয়ারে এটা তার দ্বিতীয় সর্বনিম্ন রান গড়ের সিরিজ। ২০১৭ সালে বোর্ডার-গাভাস্কার ট্রফিতে ঘরের মাটিতে ৯.২০ গড়ে রান করেছিলেন কোহলি। যা এখন পর্যন্ত তার ক্যারিয়ারে সর্বনিম্ন।

সেই বোর্ডার-গাভাস্কার ট্রফিতেই টানা চার ইনিংসে ফিফটি ছিল না কোহলির। পরে নিউজিল্যান্ডে এসে এক ফিফটির সমান রানই করতে পারলেন না। প্রথম টেস্টের দুই ইনিংসে ২ ও ১৯ রানের পর দ্বিতীয় টেস্টে ৩ ও ১৪।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: নিউজিল্যান্ড-ভারত টেস্টবিরাট কোহলিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

আরব আমিরাতের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলা

মে ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকায় কারিনা কায়সারের শেষ জানাজা সম্পন্ন

মে ১৭, ২০২৬

জাতীয় অ্যাথলেটিকসে দ্রুততম মানব-মানবী ইমরানুর-শিরিন

মে ১৭, ২০২৬

কিউবায় মার্কিন আগ্রাসনের আশঙ্কা

মে ১৭, ২০২৬

সৌদি আরবে ঈদুল আজহা ২৭ মে

মে ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT