স্পোর্টস

কোহলি-আনুশকাকে ক্রিকেটমহলের শুভেচ্ছা

কোহলি-আনুশকাকে ক্রিকেটমহলের শুভেচ্ছা

বিনোদন জগৎ থেকে ক্রী়ড়াক্ষেত্র— সর্বত্রই বিরাট কোহলি ও আনুশকা শর্মার বিয়ে নিয়ে চলছিল নানা কথা। বেশ কয়েকদিন ধরে গুঞ্জন চলার পর চার বছরের প্রেমিকা আনুশকা শর্মার সঙ্গে বিয়েটা সেরেই ফেললেন বিরাট। ইতালির ঐতিহাসিক শহর রোম থেকে ৩০০ কিলোমিটার দূরে তাস্কানির বর্গ ফিনোচ্চিয়েতো অঞ্চলে বিয়ে সারেন বিরুশকা।

বিশ্ব ক্রিকেটের অন্যতম তারকার হাই-প্রোফাইল বিয়ের পরই তাকে শুভেচ্ছা জানান শচীন টেন্ডুলকার থেকে শহিদ আফ্রিদির মত তারকা ক্রিকেটাররা।

নবদম্পতিকে বিয়ের অভিনন্দন জানান মাস্টার ব্লাস্টার শচীন। নিজের টুইটার হ্যান্ডেলে লেখেন, ‘সদ্য বিবাহবন্ধনে আবদ্ধ বিরাট এবং অনুশকাকে অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। দু’জনকে একসঙ্গে দুর্দান্ত লাগছে।’

বিরাট-অনুশকাকে নতুন জীবনের শুভেচ্ছা জানিয়ে ভারতীয় স্পিনার হরভজন সিংহ লেখেন, ‘সৃষ্টিকর্তা সব সময় তোমাদের খুশি রাখুক। এই সুন্দর জুটি দীর্ঘজীবী হোক।’

সাবেক পাকিস্তানি অধিনায়ক শহিদ আফ্রিদিও সামাজিক মাধ্যমে শুভেচ্ছা জানান বিরাটকে। লেখেন, ‘অনেক শুভেচ্ছা। সৃষ্টিকর্তা তোমাদের মঙ্গল করুন এবং সুখী রাখুন।’

আফ্রিদির পাশাপাশি অভিনন্দন জানান সাবেক পেসার শোয়েব আখতারও। পিন্ডি এক্সপ্রেস লিখেছেন, ‘জীবনের নতুন ইনিংসের জন্য অনেক শুভেচ্ছা রইল তোমাদের।’

বিরাট কোহলিকে নতুন জীবনের জন্য শুভেচ্ছা জানিয়েছেন মোহাম্মদ আমিরও।

ভারতীয় দলের অধিনায়ককে বিয়ের শুভেচ্ছা জানাতে ভোলেননি আকাশ চোপড়া-উমেশ যাদবরাও। বিরুশকাকে শুভেচ্ছা জানিয়ে আকাশ চোপড়া বলেছেন, ‘সৃষ্টিকর্তা তোমাদের মঙ্গল করুন। সুখী হও।’

পেসার উমেশ যাদব লিখেছেন, ‘অনেক শুভেচ্ছা তোমাদের দু’জনকে। সৃষ্টিকর্তা তোমাদের খুশি রাখুক।’

জাতীয় দলের অধিনায়ককে শুভেচ্ছা জানায় ভারতীয় ক্রিকেট বোর্ডও। বিসিসিআই তাদের টুইটারে লিখেছে, ‘এই সুন্দর জুটিকে জানাই আন্তরিক শুভেচ্ছা। বিবাহিত জীবন খুব সুখের হোক।’

ক্রিকেক মহলের পাশাপাশি বিরাট-আনুশকাকে শুভেচ্ছা জানিয়েছেন বলিউড তারকারাও। নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন অমিতাভ বচ্চন, শাহরুখ খান, অভিষেক বচ্চন, ফারহান আক্তার, শহিদ কাপুররা।

বিষয়:আনুশকা শর্মা বিরাট কোহলি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…