চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোহলির ৫ কোটি, ওলট-পালট বেতন কাঠামোতে চুক্তি স্থগিত সামির

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৩৮ পূর্বাহ্ণ ০৮, মার্চ ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

বহু প্রতীক্ষার পর অবশেষে গ্রেডেশনের বিচারে ক্রিকেটারদের সঙ্গে কেন্দ্রীয় চুক্তির তালিকা ও আর্থিক রাশির পরিমাণ ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। আশ্চর্যজনকভাবে ২৬জন ক্রিকেটারের তালিকায় নাম নেই পেসার মোহাম্মদ সামির। যদিও সাউথ আফ্রিকা সফরে তিনি দারুণ বোলিং করেছিলেন।

স্বাভাবিক নিয়মেই কেন্দ্রীয় চুক্তিতে সামির নাম থাকা উচিত ছিল। তবে বোর্ড সূত্রের বরাতে ভারতীয় গণমাধ্যম জানাচ্ছে, গত সেপ্টেম্বরেই চুক্তির তালিকা তৈরি হয়েছিল। সামির নাম ছিল ‘বি’ ক্যাটেগরিতে।

কিন্তু মঙ্গলবার রাতে সামির বিরুদ্ধে তার স্ত্রী হাসিন জাহান বিবাহবহির্ভুত সম্পর্কে জড়িয়ে পড়া, তার ওপর শারীরিক ও মানসিক নির্যাতনসহ একাধিক অভিযোগ করেন মিডিয়ার সামনে। তার পরেই নাকি কেন্দ্রীয় চুক্তি থেকে বোর্ড সামির নাম বাদ দেয়।

বুধবার কেন্দ্রীয় চুক্তি প্রকাশিত হওয়ার সময় বিসিসিআইর পক্ষ থেকে কিছু জানানো হয়নি। তাতে জল্পনা আরো বাড়ে। পরে বিসিসিআইয়ের পক্ষ থেকে জানানো হয়, কলকাতার পুলিশ কমিশনারের কাছে সামির বিরুদ্ধে তার স্ত্রী শারীরিক ও মানসিক নির্যাতনের পাশাপাশি একাধিক গুরুতর অভিযোগ করেছেন। বিষয়টি একেবারেই সামির ব্যক্তিগত। তবুও ঘটনার গুরুত্ব বিচার-বিবেচনা করে সামির নাম কেন্দ্রীয় চুক্তির তালিকা থেকে বাইরে রাখা হয়েছে। সামির যোগ্যতা নিয়ে কোন প্রশ্ন নেই। তবে ভারতীয় ক্রিকেট দলের ভাবমূর্তির সঙ্গে কোন আপোসও করা হবে না।

তবে সামি এদিন টুইটারে তার স্ত্রী’র করা যাবতীয় অভিযোগ উড়িয়ে দেন। তিনি পালটা অভিযোগ করেন, তার ক্যারিয়ার শেষ করে দেয়ার চেষ্টা হচ্ছে।

ভারতের পুরুষ ক্রিকেটারদের গ্রেডেশনে ‘এ প্লাস’ ক্যাটেগরি চালু হল এই প্রথম। এতে শীর্ষ ক্রিকেটারদের বেতন এক ধাক্কায় বেড়েছে ৫ কোটি রুপি। তাতে অবশ্য বেশ ওলট-পালটও হয়েছে। এতে ভুবনেশ্বর-বুমরাহ ‘এ প্লাস’ পেলেও তাতে নেই ধোনির মত ক্রিকেটার।

Reneta

বিরাট কোহলি, রোহিত শর্মা, শেখর ধাওয়ান, ভুবনেশ্বর কুমার ও জশপ্রীত বুমরাহ এই গ্রেডে আছেন। ২০১৭ সালের অক্টোবর থেকে ২০১৮ সালের সেপ্টেম্বর পর্যন্ত বার্ষিক চুক্তিতে ৭ কোটি রুপি করে পাবেন তারা।

টপ ক্যাটেগরিতে জায়গা পাননি মহেন্দ্র সিং ধোনি ও রবিচন্দন অশ্বিন। তারা আছেন ‘এ’ ক্যাটেগরিতে রবীন্দ্র জাদেজা, মুরালি বিজয়, চেতেশ্বর পূজারা, অজিঙ্কা রাহানে, ঋদ্ধিমান সাহার সঙ্গে। বছরে পাঁচ কোটি পাবেন ধোনিরা।

‘বি’ ক্যাটেগরিতে আছেন লোকেশ রাহুল, উমেশ যাদব, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল, হার্দিক পান্ডিয়া, ইশান্ত শর্মা, দীনেশ কার্তিক। তারা পাবেন তিন কোটি করে। ‘সি’ ক্যাটেগরিতে আছেন কেদার যাদব, মনিশ পাণ্ডে, অক্ষর প্যাটেল, করুণ নায়ার, সুরেশ রায়না, পার্থিব প্যাটেল, জয়ন্ত যাদব। তারা পাবেন বছরে ১ কোটি করে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: কোহলিভারতীয় ক্রিকেট
শেয়ারTweetPin

সর্বশেষ

রিয়ালকে হারিয়ে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বার্সেলোনা

মে ১১, ২০২৬

ব্যাটারদের মনে ‘দ্বিধা’ তৈরি করে উইকেট তুলেছে বাংলাদেশ

মে ১০, ২০২৬

‘হাত মিলিয়েছে’ বাংলাদেশ ও পাকিস্তান ক্রিকেট বোর্ড

মে ১০, ২০২৬

খবর পড়ে অব্যবহৃত ৬ শিশু হাসপাতাল দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

মে ১০, ২০২৬

সব মানুষের ব্যাংক হিসেবে ভূমিকা রাখতে চায় শাহজালাল ইসলামী ব্যাংক

মে ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT