রাজস্থান রয়্যালসের কাছে ৩০ রানে হেরে চলতি আইপিএলে খেতাব জয়ের লড়াই থেকে বিদায় নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোর৷ শনিবার ঘরের মাঠে চেনা সমর্থকদের সামনে হেরে বিদায় নেয় বিরাট কোহলি।
টসে জিতে প্রথম ব্যাট করে বিরাটদের সামনে ১৬৫ রানের লক্ষ্য রেখেছিল রাহানে ব্রিগেড৷ রান তাড়া করতে নেমে ১৯.২ ওভারে ১৩৪ রানে অলআউট হয় রয়্যাল চ্যালেঞ্জার্স৷
ওপেনিং ব্যাট করতে এসে ব্যর্থ হন আরসিবি অধিনায়ক বিরাট কোহলি৷ ৯ বল খেলে ৪ রান করে বোল্ড হন কোহলি৷ ৩৫ বলে ৫৩ রানের একটি ঝোড়ো ইনিংস খেললেও শেষ রক্ষা করতে পারেননি চ্যালেঞ্জার্সদের ‘সুপারম্যান’ এবি ডি’ভিলিয়ার্সও৷
৪টি গুরুত্বপূর্ণ উইকেট নিয়ে বিরাটদের বিদায় নিশ্চিত করেন রাজস্থান স্পিনার শ্রেয়স গোপাল৷ ৪ ওভার বল করে ১৬ রান দিয়ে ৪ উইকেট নেন রয়্যালসের এই স্পিনার৷









