চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোহলির ‘অতিমানবীয়’ সাফল্যের কারণ মুশফিকরাও

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:১৪ পূর্বাহ্ণ ১৯, মে ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

ফেসবুক লাইভে বিরাট কোহলি যুক্ত হওয়ার আগেই তামিম ইকবাল দর্শকদের জানিয়ে দেন আজকের আড্ডায় ক্রিকেট নিয়েই কথা হবে বেশি। সর্বকালের সেরা ব্যাটসম্যান হিসেবে এখনই বিবেচিত কোহলির কাছে বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিমের সব জিজ্ঞাসা ছিল ক্রিকেট ঘিরেই। ২৫ মিনিট ধরে চলা আড্ডায় বেরিয়ে আসে ভারত অধিনায়কের সাফল্যের কিছু গোপন কথাও।

করোনাভাইরাসের কারণে বিশ্বের সব প্রান্তের ক্রিকেটারদের সময় কাটছে ঘরে বসে। একঘেয়েমি কাটাতে তামিম নিয়েছেন ব্যতিক্রমী উদ্যোগ। দেশ-বিদেশের বর্তমান ও সাবেক ক্রিকেটারদের সঙ্গে নিজের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে লাইভ আড্ডা দিচ্ছেন। ভক্তদের আগেই জানিয়ে দিচ্ছেন পরের পর্বে অতিথি হিসেবে কে থাকবেন।

মাঠে খেলা না থাকায় ক্রিকেটারদের মতো সমর্থকদেরও সময়টা ভালো যাচ্ছে না। তাদেরকে বিনোদন দিতেই একের পর এক তারকাকে নিয়ে লাইভ আড্ডায় মেতে উঠছেন তামিম। সোমবার রাতে ভার্চুয়াল আড্ডায় অতিথি হয়ে এসেছিলেন বর্তমানে ক্রিকেটের সবচেয়ে বড় তারকা কোহলি।

রান তাড়ার ক্ষেত্রে কোহলিকে ওয়ানডে ইতিহাসের সর্বকালের সেরা ব্যাটসম্যানই মনে করা হয়। রেকর্ড ২৬টি সেঞ্চুরি করেছেন পরে ব্যাট করে, যার মধ্যে ২২বারই জিতিয়েছেন দলকে।

কীভাবে এত সহজাত হয়ে উঠলেন রান তাড়ায়, জানতে চেয়েছিলেন তামিম। কোহলি বলেন, ‘আমার মানসিক অবস্থা খুব সাধারণ থাকে। কখনও কখনও তো মুশফিকরাও (উইকেটরক্ষক) এক্ষেত্রে সহায়তা করে, স্টাম্পের পেছন থেকে কিছু শোনায়, তাতে আমি আরও অনুপ্রাণিত হয়ে উঠি।’

‘আত্মবিশ্বাস থাকতে হবে যে এটা আমি করতে পারব। ছেলেবেলায় যখন টিভিতে ম্যাচ দেখতাম, অনেক সময় ভারত হারত রান তাড়ায়, রাতে বিছানায় যাওয়ার সময় আমার এই অনুভূতি হতো যে, আমি হলে এই ম্যাচ জিতিয়ে দিতাম। সত্যি বলছি, ওরকম স্বপ্নই দেখতাম। এই কথাটি আমি অনেককে বলি। তরুণদের সঙ্গে কথা বলার সময় বলি।’

Reneta

‘এখন যখন ওই পরিস্থিতি আসে, আমার ভেতরের সেই তাড়নাটা জেগে ওঠে। আমি জেতাতে পারি, সেই অনুভূতিটা কাজ করতে শুরু করে। রান তাড়া এমন একটি ব্যাপার, যেখানে জানা থাকে লক্ষ্য কত এবং সেটি অর্জন করতে কী কী করতে হবে। আমার মতে, এটির চেয়ে স্পষ্ট চিত্র আর কিছু নেই। অন্যরা সেই পরিস্থিতি কীভাবে দেখবে, সেটা তাদের ব্যাপার। আমি এই পরিস্থিতিকে কখনও চাপ হিসেবে দেখি না, সুযোগ হিসেবে নেই যে জেতাতে হবে। আমরা জেতার জন্যই যাই, দলের জয়ই সবচেয়ে জরুরি। আর এখানেই সুযোগ যে আমি অপরাজিত থাকতে পারি।’

খুব বেশি আড্ডাবাজি না হলেও নিজের ব্যাটিং নিয়ে কোহলি যা শুনিয়েছেন তা হতে পারে অন্যদের জন্য অনুপ্রেরণা। তামিমের ফেসবুক পেজ থেকে বিশ্বের ১.২ মিলিয়ন মানুষ দেখেছেন বিশেষ এ পর্বটি। যার মধ্যে কমেন্ট পড়েছে ৭২ হাজার।

মঙ্গলবার রাতে তামিমের সঙ্গে আড্ডা দেবেন বাংলাদেশের তিন সাবেক ক্রিকেটার আকরাম খান, মিহানজুল আবেদীন নান্নু, খালেদ মাসুদ পাইলট। বিশেষ অতিথি হিসেবে যুক্ত হবেন পাকিস্তানের কিংবদন্তি সাবেক পেসার ওয়াসিম আকরাম।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আড্ডাকোহলিক্রিকেটতামিমমুশফিকলাইভলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

দোহায় যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা ঘিরে ভিন্নমুখী অবস্থান

জুন ২৯, ২০২৬

শিশুশ্রম নিরসনে নবায়িত অঙ্গীকার: বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস ২০২৬ পলিত

জুন ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

সিপিসির প্রতিষ্ঠাবার্ষিকীতে ‘১ জুলাই পদক’ দেবেন শি জিনপিং

জুন ২৯, ২০২৬

তাইজুলের ৭ উইকেট, দ্বিতীয় দিন শেষে ২৩০ রানে পিছিয়ে বাংলাদেশ

জুন ২৯, ২০২৬

শিক্ষার্থীরাই আগামীর বাংলাদেশের গেম চেঞ্জার: প্রধানমন্ত্রী

জুন ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT