চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোহলিদের কড়া সমালোচনায় শেবাগ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৪০ পূর্বাহ্ণ ২৮, জুন ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

ইংল্যান্ড বিশ্বকাপে দারুণ ছন্দে রয়েছে ভারত। ছয় ম্যাচ পেরিয়ে এখনও অপরাজিত কোহলিরা। বীরেন্দ্রর শেবাগ সেই দলটিরই কড়া সমালোচনার জায়গা খুঁজে পেয়েছেন। স্পিনারদের বিপক্ষে টিম ইন্ডিয়ার রক্ষণাত্মক কৌশলের তীব্র সমালোচনা করেছেন সাবেক ওপেনার।

আফগানিস্তানের বিপক্ষে ভারতের শক্তিশালী ব্যাটিং লাইনকে বেশ সংগ্রাম করতে হয়েছে। বৃহস্পতিবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও একই চিত্র। বিষয়টি হজম করতে পারছেন না শেবাগ।

আফগানিস্তান ম্যাচে রশিদ খান, মুজিব-উর রহমান ও মোহাম্মদ নবির বিপক্ষে এমএস ধোনিদের সংগ্রাম করতে দেখা যায়। অন্যদিকে উইন্ডিজ ম্যাচে স্পিনার ফ্যাবিয়ান অ্যালেনের বিপক্ষে রক্ষণাত্মক ছিলেন ভারতীয় ব্যাটসম্যানরা।

ক্যারিবীয় ম্যাচের পরপরই এক টুইটে ক্ষোভ উগড়ে দেন শেবাগ, ‘রশিদ খান প্রথম ৪ ওভারে ২৫ রান দিয়েছিল। শেষ ৪ ওভারে মাত্র ১৩ রান দেয়। আজ ফ্যাবিয়ান অ্যালেন প্রথম ৫ ওভারে ৩৪ রান দেয়, আর শেষের পাঁচ ওভারে দেয় ১৮ রান। স্পিনারদের বিপক্ষে এতবেশি রক্ষণাত্মক হতে পারো না।’

বৃহস্পতিবার ম্যানচেস্টারে টস জিতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে সাকুল্যে ২৬৮ রান তুলতে সক্ষম হয় ভারত। পরে অবশ্য ম্যাচ জেতে ১২৫ রানের বড় ব্যবধানে। ছয় ম্যাচে পাঁচ জয় ও একটি পরিত্যক্ত ম্যাচের পয়েন্ট ভাগাভাগিতে ১১ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে অবস্থান টিম ইন্ডিয়ার। বাকি ম্যাচগুলোতে আরেকটি জয় নিশ্চিত করবে সেমিফাইনাল।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: কোহলিবিশ্বকাপ-২০১৯ভারতশেবাগ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রাজধানীর বাতাস ‘অস্বাস্থ্যকর’, দূষিত শহরের তালিকায় পঞ্চমে ঢাকা

মে ১৯, ২০২৬

দেশের কিছু জায়গায় ঝড়ের আভাস

মে ১৯, ২০২৬

যুক্তরাষ্ট্রে মসজিদ ও ইসলামিক স্কুলে বন্দুক হামলায় নিহত ৩

মে ১৯, ২০২৬

বিজয় সরণির বাজারে লাগা আগুন নিয়ন্ত্রণে

মে ১৯, ২০২৬

নেইমারকে নিয়েই বিশ্বকাপে যাচ্ছে ব্রাজিল

মে ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT