চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোহলিদের দুঃসময় দীর্ঘ করলেন জেমিসন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৩০ অপরাহ্ণ ২১, ফেব্রুয়ারি ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

২৫ বছর বয়সে টেস্ট ক্যাপ পেলেন। আন্তর্জাতিক অভিজ্ঞতা বলে দুটি ওয়ানডে আছে নামের পাশে। আনকোরা সেই কাইল জেমিসনই বাড়িয়ে দিলেন নিউজিল্যান্ডের মাটিতে চলা কোহলিদের দুঃসময়টা। ওয়েলিংটন টেস্টের প্রথমদিনে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে ভারত।

শুক্রবার একশর দুয়ারে শীর্ষ পাঁচ ব্যাটসম্যানকে হারিয়ে বসা ভারতকে অবশ্য অলআউট হতে হয়নি। দিনের শেষ সেশন বৃষ্টিতে ভেসে যাওয়ায়। ৫ উইকেটে ১২২ রানে প্রথমদিন শেষ করেছে সফরকারীরা।

স্বাগতিকদের দিনের সেরা বোলার অভিষিক্ত জেমিসন। ডানহাতি মিডিয়াম পেসার ঝুলিতে জমিয়েছেন ৩ উইকেট, প্রতিপক্ষ অধিনায়ক কোহলিও আছেন যার মাঝে। অধিনায়কের ব্যাটে এসেছে সবে ২ রান। জেমি সময়ের সেরা ব্যাটসম্যানটিকে টেলরের ক্যাচ বানিয়েছেন।

সঙ্গে ৭ রান করা হনুমা বিহারিকে উইকেটের পেছনে ওয়েটলিংয়ের গ্লাভসে জমা করিয়েছেন জেমিসন। অন্য উইকেটটি চেতেশ্বর পূজারার। ১১ রানে থাকার সময় ভারতের টেস্ট স্পেশালিষ্ট পূজারাকে ওয়েটলিংয়ের গ্লাভসেই বন্দী করেছেন উইকেটের পেছনে।

দিনের বাকি দুটি উইকেট টিম সাউদি ও ট্রেন্ট বোল্টের। ওপেনার পৃথ্বী শকে (১৬) বোল্ড করে শুরুর ব্রেক থ্রু এনেছেন সাউদি। আরেক ওপেনার মায়াঙ্ক আগারওয়ালের আউটের সঙ্গেও জড়িয়ে জেমিসনের নাম। বোল্টের বলে ক্যাচ নিয়েছেন তিনি। আগারওয়াল ফেরার আগে করে গেছেন দিনের দ্বিতীয় সর্বোচ্চ ৩৪ রান।

সর্বোচ্চ রান আজিঙ্কা রাহানের। ৩৮ রানে অপরাজিত আছে তিনি। ১০ রানে অপরাজিত থাকা রিশভ পান্টকে নিয়ে দ্বিতীয় দিনে সম্মানজনক স্কোরের পেছনে ছুটবেন রাহানে। কিছুটা বাঁচাতে চেষ্টা করবেন কদিন আগেই তিন ওয়ানডের সিরিজে হোয়াইটওয়াশ হওয়া দলকে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কোহলিজেমিসননিউজিল্যান্ড-ভারত টেস্টলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সারাদেশে যথাযোগ্য মর্যাদায় ভাষা শহীদদের স্মরণ

পরবর্তী

অবক্ষয়ের গল্প নিয়ে উপন্যাস ‘তিমিরযাত্রা’

পরবর্তী

অবক্ষয়ের গল্প নিয়ে উপন্যাস ‘তিমিরযাত্রা’

বৃহস্পতিবার বিকেলে মুক্তির সিদ্ধান্ত, শুক্রবার মুক্তি!

সর্বশেষ

ট্রাম্পের সঙ্গে হাত মেলাননি ক্রিস্টিয়ান রোমেরো

জুলাই ২০, ২০২৬

যেসব প্রক্রিয়াজাত খাবার প্রায় প্রতিদিন খাচ্ছেন, সেসবেই মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি

জুলাই ২০, ২০২৬

একই সময়ে ছেলে ও মেয়েদের বিশ্বকাপ জেতা একমাত্র দেশ স্পেন

জুলাই ২০, ২০২৬

গলা ধাক্কা দিয়ে ম্যাচ শেষ হওয়ার পর লাল কার্ড দেখেছেন পারেদেস

জুলাই ২০, ২০২৬

প্রিজারভেটিভে উচ্চ রক্তচাপ ও হৃদরোগের আশঙ্কা: সতর্ক করলেন ফরাসি গবেষকরা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT