চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোহলিকে ইমরান খানের অভিনন্দন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৫৩ অপরাহ্ণ ০৮, জানুয়ারি ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

এশিয়ার প্রথম দল হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ জিতেছে ভারত। এমন ঐতিহাসিক জয়ের পর বিরাট কোহলির দল ভেসে যাচ্ছে প্রশংসায়। চারিদিক থেকে আসছে অভিন্দন। এসব প্রশংসার আড়ালে একজনের শুভেচ্ছা বিশেষ নজর কেড়েছে। সেই একজন ইমরান খান! ভারতের কীর্তিতে অধিনায়ক বিরাট কোহলি ও তার দলকে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তান প্রধানমন্ত্রী।

অস্ট্রেলিয়ার মাটিতে ২-১’এ টেস্ট সিরিজ জয়ের পর টুইটারে কোহলির ভারতকে সোমবার শুভেচ্ছা জানান পাকিস্তানকে ১৯৯২ বিশ্বকাপ জেতানো অধিনায়ক, ‘বিরাট কোহলি ও ভারতীয় ক্রিকেট দলকে উপমহাদেশের প্রথম দল হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজ জয়ের জন্য অভিনন্দন।’

কেবল ইমরান খানই নন, পাকিস্তানের সাবেক পেসার শোয়েব আখতারও শুভেচ্ছা জানিয়েছেন ভারতকে, ‘ভারতের ক্রিকেট দলকে সিরিজ জয়ের জন্য শুভেচ্ছা। অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজ খেলা পৃথিবীর অন্যতম কঠিন কাজগুলোর একটি। অজিদের শুরু থেকে শেষ পর্যন্ত চাপে রাখতে তারা দারুণ কাজ করেছে।’

বৃষ্টিতে পঞ্চম দিন ভেসে যাওয়ায় সোমবার ড্র হয় সিডনি টেস্ট, যেটি চার টেস্টের সিরিজের চতুর্থ ও শেষ ম্যাচ ছিল। এরপরও হয়ে গেছে ইতিহাস। বোর্ডার-গাভাস্কার টেস্ট সিরিজ ২-১’এ জিতে নেয় ভারত। ১৯৪৭-৪৮ মৌসুম থেকে সফর শুরুর পর নিজেদের ৭২ বছরের দীর্ঘ টেস্ট ক্রিকেট ইতিহাসে প্রথমবার অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজ জয়ের স্বাদ পায় কোহলির ভারত।

সেটিও আবার যেমন-তেমনভাবে নয়। ১৯৮৮ সালের পর অস্ট্রেলিয়ার মাটিতে তাদেরই ফলোঅন করিয়ে। সবশেষ মাইক গ্যাটিংয়ের নেতৃত্বে অজিদের দ্বিতীয়বার ব্যাট ধরতে বাধ্য করেছিল ইংল্যান্ড। সেটি এই সিডনিতেই।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইমরান খানবিরাট কোহলিভারতলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

জিম্বাবুয়েকে ১৮৭ রানের লক্ষ্য দিল বাংলাদেশ

জুলাই ১৭, ২০২৬

যে কারণে বিশ্বকাপে গ্যালারিতে নেই ইয়ামালের বাবা

জুলাই ১৭, ২০২৬

কাবিলার ব্রাজিলকে উড়িয়ে দিল নেহালের আর্জেন্টিনা!

জুলাই ১৭, ২০২৬
সিঙ্গাপুরের অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগ

সিঙ্গাপুরে উগ্রবাদী পোস্টের কারণে দুই বাংলাদেশির ওয়ার্ক পারমিট বাতিল, দেশে ফেরত

জুলাই ১৭, ২০২৬

বাংলাদেশের প্রেক্ষাগৃহে নোলানের নতুন ঝড়!

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT