চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোষ্ঠকাঠিন্যের সমস্যা বাড়ায় যে খাবারগুলো

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৪১ পূর্বাহ্ণ ১৭, অক্টোবর ২০১৭
লাইফস্টাইল
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

কোষ্ঠকাঠিন্য অস্বস্তিকর শারীরিক সমস্যা। সময়মত সঠিক চিকিৎসা এবং সচেতনতার অভাবে পাইলস এবং কোলন ক্যান্সারের মতো মারাত্মক রোগও হতে পারে কোষ্ঠকাঠিন্যের কারণে। তবে কিছু সাধারণ নিয়ম মেনে চললে সহজেই দূর করা সম্ভব এই সমস্যা। কোষ্ঠকাঠিন্য দূর করার ক্ষেত্রে খাদ্যাভ্যাস একটি গুরুত্বপূর্ণ বিষয়। কিছু খাবার আছে যেগুলো কোষ্ঠকাঠিন্য বাড়িয়ে দিতে পারে। এই খাবারগুলো অবশ্যই পরিহার করা উচিত। জেনে নিন সেই খাবারগুলো সম্পর্কে।

দুধের খাবার

অনেকেই মনে করেন দুধের খাবার কোষ্ঠকাঠিন্য কমাতে ভূমিকা রাখে। কিন্তু এই ধারণা ভুল। বরং কোষ্ঠকাঠিন্য বাড়াতে ভূমিকা রাখে দুধের খাবার। তাই দুধ, পনির, আইসক্রিম, দই এবং যে কোনো দুধের খাবার এড়িয়ে চলুন।

কাচা কলা

কাঁচা কলায় প্রচুর পরিমাণে স্টার্চ থাকে। ফলে কাঁচা কলা খেলে হজম হতে দীর্ঘ সময় লাগে। ফলে কোষ্ঠকাঠিন্য বেড়ে যায়। তাই যাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা আছে তাঁরা কাঁচা কলা না খেয়ে পাকা কলা খেতে পারেন।



লাল মাংস

কোষ্ঠকাঠিন্যের সমস্যা থাকলে অতিরিক্ত লাল মাংস পরিহার করতে হবে। লাল মাংসতে প্রচুর ফ্যাট থাকে যা হজম প্রক্রিয়াকে দীর্ঘায়িত করে। ফলে কোষ্ঠকাঠিন্য বাড়ে। প্রোটিনের চাহিদা মেটাতে মাছ কিংবা মুরগির মাংস খেতে পারেন।

Reneta

প্যাকেট-জাত খাবার

আকর্ষণীয় মোড়কের খাবারের প্রতি ছোট-বড় সকলেরই আকর্ষণ থাকে। বিশেষ করে বিভিন্ন ধরণের বিস্কিট কিংবা চিপস অনেকেই পছন্দ করেন। এইসব প্রক্রিয়াজাত খাবারে প্রচুর ফ্যাট থাকে এবং কম ডায়েটারি ফাইবার থাকে। ফলে এই খাবারগুলো কোষ্ঠকাঠিন্য বাড়ায়।

চকলেট

চকলেট খেতে ভালোবাসেন? যদি আপনার কোষ্ঠকাঠিন্যের সমস্যা থেকে থাকে তাহলে আজই বাদ দিন প্রিয় এই খাবারটি। কারণ চকলেটে আছে ক্যাফেইন এবং ফ্যাট যা হজম হতে অনেক সময় লাগে। ফলে চকলেট খেলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা বাড়ে। টাইমস অব ইন্ডিয়া।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কোষ্ঠকাঠিন্য
শেয়ারTweetPin

সর্বশেষ

রেড ক্রস কর্মকর্তার সঙ্গে সাক্ষাৎ করলেন অং সান সু চি

আগস্ট ৩, ২০২৬

সরকারি দপ্তরে এআই ব্যবহারে নির্দেশনা, গোপনীয়তা নিয়ে যা বলা আছে

আগস্ট ৩, ২০২৬

এখনই থামছে না উয়েফা, ইনফান্তিনোর বিরুদ্ধে আইনি পদক্ষেপের হুমকি

আগস্ট ৩, ২০২৬

রংপুরে অতি বৃষ্টিতে পাটের স্বাভাবিক উৎপাদন ব্যহত

আগস্ট ৩, ২০২৬

ঢাকার চারপাশে নৌপথ সচল করার নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT