চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোর্টনি ওয়ালশও বিস্মিত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:১১ অপরাহ্ণ ১৫, সেপ্টেম্বর ২০১৬
স্পোর্টস
A A

নিরাপত্তার অজুহাত দেখিয়ে ইংল্যান্ড ওয়ানডে অধিনায়ক ইয়ন মরগান এবং
ব্যাটসম্যান এ্যালেক্স হেলসের বাংলাদেশ সফরে না আসার সিদ্ধান্তে বিস্মিত
টাইগারদের নতুন বোলিং কোচ কোর্টনি ওয়ালশ।

বিবিসিকে এ ক্যারিবিয়ান কিংবদন্তী বলেন, “হ্যাঁ আমি কিছুটা বিস্মিত। তবে
আমি নিশ্চিত যে এটা তাদের ব্যক্তিগত কারণ।”

অধিনায়ক মরগানের এমন সিদ্ধান্তের সমালোচনা করেছেন কয়েকজন ইংলিশ কিংবদন্তি খেলোয়াড়ও।

Banglabid

বাংলাদেশ দলের বোলিং কোচের দায়িত্ব নেয়া ওয়ালশ বলেন, “কিন্তু ক্রিকেটের কথা বিবেচনা করলে, যতক্ষণ সফর হচ্ছে- ততক্ষণ আপনি চাইবেন সকলেই অংশ নিক, দলের সেরা খেলোয়াড়রা থাকুক।”

ইংল্যান্ড এন্ড ওয়ালশ ক্রিকেট বোর্ড (ইসিবি) জানিয়েছে, মরগানের পরিবর্তে আসন্ন বাংলাদেশ সফরে ইংল্যান্ড ওয়ানডে দলের নেতৃত্ব দেবেন জস বাটলার।

ওয়ালশ বলেন, ‘আমি নিশ্চিত যে, বাংলাদেশি সমর্থকরা কিছুটা হতাশ হবে এবং একই সঙ্গে কতিপয় ইংল্যান্ড ভক্তও। তবে সফরটি সুন্দরভাবে হলে সকলেই খুশি হবে।

Reneta

তিনি বলেন, ‘আমি যদি কোন সফরে যাই এবং কতিপয় খেলোয়াড় সেখান থেকে নাম প্রত্যাহার করে- তবে আপনি কিছুটা হতাশ হবেন যে, সবাই একত্রে এ সফরে যাচ্ছে না। অবশ্যই একটি দলীয় দৃষ্টিকোণ থেকে প্রত্যাশা থাকবে দলে জায়গা পাওয়া সকলেই যেন সফরে যায়।’

তবে বাংলাদেশ সফরকারী দলের পূর্ণ নিরাপত্তার ব্যবস্থা করবে বলে দৃঢ়ভাবে বিশ্বাস করেন এ জ্যামাইকান। তিনি বলেন, হ্যাঁ আমি নিরাপত্তার আশ্বাস পেয়েছি। আমি নিরাপদ মনে করছি এবং আস্থা রয়েছে।’

তিনি আরো বলেন, ‘সন্ত্রাসী কার্যক্রম এখন সারা বিশ্বেই ঘটছে এবং আপনি আপনার বিকল্প ও সুযোগ বিচার করবেন। তারা আমাকে সর্বোচ্চ নিরাপত্তার আশ্বাস দিয়েছে এবং এ কারণেই আমি বাংলাদেশ দলের দায়িত্ব নিয়েছি। সেখানে থাকাকালীন আমি অনিরাপদ বোধ করিনি।’

দুটি টেস্ট আর তিনটি ওয়ানডে খেলতে আগামী ৩০ সেপ্টেম্বর ঢাকায় পৌঁছানোর কথা ইংল্যান্ডের।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কোর্টনি ওয়ালশ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রায় ফাঁস মামলায় সাকা’র স্ত্রী-পুত্র খালাস

পরবর্তী

অস্ট্রেলিয়ার ব্যাটিং কোচ গ্রায়েম হিক

পরবর্তী

অস্ট্রেলিয়ার ব্যাটিং কোচ গ্রায়েম হিক

ইন্দোনেশিয়ায় পর্যটকবাহী নৌযানে বিস্ফোরণ, নিহত ১

সর্বশেষ

ছবি: নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর (সংগৃহীত)।

ব্যালেন্স শিটে যা লেখা থাকে না: বেঈমানের দেশে বিশ্বাসের দাম কত?

আগস্ট ২১, ২০২৬

‘তিনি ছিলেন আমার মাথার ওপর ছায়ার মতো’

আগস্ট ২১, ২০২৬
ছবি: বঙ্গভবন (ফাইল ছবি)।

রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানের জন্য প্রস্তুত বঙ্গভবন

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

৭ দিনেও নিখোঁজ মাদ্রাসাছাত্রের সন্ধান মেলেনি

আগস্ট ২১, ২০২৬

স্টার্ক-কামিন্সদের পেস আক্রমণকে যে কারণে ইতিবাচক বলছেন শান্ত

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT