চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোভিড প্রোটোকল কেমন হবে, জানালেন বিসিবি চিকিৎসক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:০৪ অপরাহ্ণ ১৬, মে ২০২১
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

করোনা পরিস্থিতিতে এর আগেও আন্তর্জাতিক সিরিজ আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ফেব্রুয়ারিতে ওয়ানডে ও টেস্ট সিরিজ খেলতে টাইগার ডেরায় এসেছিল ওয়েস্ট ইন্ডিজ। গত মাসে বাংলাদেশ টেস্ট সিরিজ খেলতে গিয়েছিল শ্রীলঙ্কায়।

এবার বাংলাদেশ আতিথ্য দিতে যাচ্ছে শ্রীলঙ্কাকে। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে রোববার সকালে ঢাকায় পৌঁছেছে কুশল পেরেরার দল। তারা উঠেছে হোটেল সোনারগাঁওয়ে। প্রথম তিন দিন থাকতে হবে কোয়ারেন্টাইনে।

স্বাগতিক ও সফরকারী দুই দলকেই প্রায় দুই সপ্তাহ থাকতে হবে বায়ো বাবল বা জৈব সুরক্ষা বলয়ে। কেমন হবে এবারের বলয়, সে সম্পর্কে বিস্তারিত জানালেন বিসিবি চিকিৎসক দেবাশীষ চৌধুরী।

রোববার সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘বাংলাদেশ দল শ্রীলঙ্কায় যে প্রোটোকলে ছিল আমরা সেরকম প্রোটোকলই তৈরি করেছি বাংলাদেশ সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুসারে। প্রথম তিন দিনে একটা কঠোর কোয়ারেন্টাইন অনুসরণ করা হবে। অর্থাৎ খেলোয়াড়েরা তাদের হোটেল রুমে অবস্থান করবেন। বাইরে আসবেন না এই তিন দিন। আর এই তিন দিনের মধ্যেই দুটো কোভিড টেস্ট হবে। আর চতুর্থ দিনের টেস্টের ভিত্তিতে অনুশীননের অনুমতি মিলবে, নিজেদের মধ্যে অনুশীলন। এই পদ্ধতি আমরা যখন শ্রীলঙ্কায় গিয়েছি তখন আমরাও অনুসরণ করেছি।’

ডা. দেবাশীষ চৌধুরী

দেবাশীষ চৌধুরী আরও বলেন, ‘মোট চারটা পরীক্ষা হবে। শেষ পরীক্ষাটা করা হবে মূলত দেশ ছাড়ার আগে বিধিনিষেধ অনুসারে। ২০ ও ২১ তারিখ বিকেএসপিতে নিজেদের মধ্যে ভাগ হয়ে দুই দল আলাদা আলাদা প্রস্তুতি ম্যাচ খেলবে। এরপর ২২ তারিখ একটা কোভিড পরীক্ষা হবে। ঐ পরীক্ষার ফলাফলের উপর ২৩ তারিখ থেকে আমাদের ওয়ানডে সিরিজ শুরু হবে।’

বাংলাদেশ দল এখনো হোটেলে উঠেনি। সুরক্ষা বলয়ে তারা আসবেন ১৮ মে থেকে। ঈদের ছুটির পর ওই দিন থেকে মিরপুরে শুরু হবে টাইগারদের প্রস্তুতি ক্যাম্প। তিনি জানালেন খেলোয়াড়রা ঘরে থাকলেও কোভিড প্রোটোকলের প্রক্রিয়া চলমান রয়েছে।

Reneta

‘’বাংলাদেশের ক্রিকেটারদের করোনা পরীক্ষা প্রক্রিয়া শুরু হয়ে গেছে আসলে এই মাসের শুরু থেকে। বাংলাদেশ দলের যেসব ক্রিকেটার শ্রীলঙ্কা সফর করেছেন তাদের পরীক্ষা বাকি। তবে ঢাকায় অবস্থান করা অন্যদের কোভিড পরীক্ষা শুরু হয় এই মাসের প্রথম থেকে। আর তারা এক ধরণের মোডিফাইড বায়ো বাবল সিকিউরিটিতে থেকে অনুশীলন চালিয়ে যাচ্ছিল।’’

বিসিবির এই চিকিৎসক বলেন, ‘’আনুষ্ঠানিকভাবে আমরা বাংলাদেশ দলের পরীক্ষা শুরু করেছি, গতকাল প্রথম পরীক্ষা হয়েছে। আজকেও হবে, আগামীকালও হবে। ১৫, ১৬ ও ১৭ এই তিনদিনে দুই দফা পরীক্ষা হবে বাংলাদেশ দলের ক্রিকেটার ও সাপোর্ট স্টাফদের। সে ফলাফলের ভিত্তিতে তারা ১৮ তারিখ অনুশীলন শুরু করবে।’’

‘’প্রক্রিয়াটা সম্পূর্ণ সরকারের নির্দেশনা অনুসারে আমরা অনুসরণ করছি। সরকার আমাদের যে নির্দেশনা দিচ্ছে সেভাবেই কোভিড প্রটোকল অনুসরণ করার চেষ্টা করছি। প্রত্যেকটা প্লেয়ারের জন্যই, প্রত্যেক দলের জন্যই স্বাস্থ্য মন্ত্রণালয়ের আলাদা আলাদা নির্দেশনা আছে।’’-বলেন বিসিবি চিকিৎসক।

আগামী ২৩ মে মিরপুরে সিরিজের প্রথম ওয়ানডে। বাকি দুটি ম্যাচ ২৫ ও ২৮ মে। সবগুলো ম্যাচই দিবা-রাত্রির।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কোভিডবাংলাদেশ-শ্রীলঙ্কা ওয়ানডেলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ইউটিউবে ‘বায়ুচড়া’ চঞ্চল!

পরবর্তী

ঢাকামুখী যাত্রীদের স্বাস্থ্যবিধি উপেক্ষা

পরবর্তী

ঢাকামুখী যাত্রীদের স্বাস্থ্যবিধি উপেক্ষা

সিনিয়র সাংবাদিক খোন্দকার ফজলুর রহমান আর নেই

সর্বশেষ

শিক্ষার্থীদের মাঝে ‘দুর্বার উন্নয়ন সংস্থা’র স্কুল ব্যাগ বিতরণ

জুলাই ১৯, ২০২৬

ফাইনালে নামার আগে ‘অন্যায্যতার’ অভিযোগ তুললেন স্কালোনি

জুলাই ১৯, ২০২৬

চার সাবেক তারকা ফুটবলারের চোখে আর্জেন্টিনা-স্পেন ফাইনাল

জুলাই ১৯, ২০২৬

হামে আরও ৪ শিশুর মৃত্যু

জুলাই ১৯, ২০২৬

অস্কারজয়ী অভিনেত্রীর মৃত্যু

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT