চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোভিড টেস্টের ফি দেওয়া যাচ্ছে ‘নগদ’-এ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:০৯ অপরাহ্ণ ০৬, এপ্রিল ২০২১
বাংলাদেশ
A A

করোনাভাইরাস নিয়ন্ত্রণে রাখতে কাগুজে টাকার ব্যবহার না করে কেবল মোবাইল ওয়ালেটের মাধ্যমে টেস্ট ফি প্রদান বেশ সাড়া ফেলেছে। দেশের সংকটকালে মানুষের পাশে থাকতে ডাক বিভাগের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’-ই একমাত্র এই সেবাটি দিচ্ছে।

সরকারের স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে যৌথ উদ্যোগে এই প্রক্রিয়ায় দেশের সবচেয়ে কম খরচে কোভিড-১৯ টেস্ট করানোর ব্যবস্থা করা হয়েছে। গত বছরের আগস্ট মাসের শুরু থেকে সেবাটি চলমান রয়েছে। এর আওতায় ‘নগদ বিল পে’-এর মাধ্যমে মাত্র ১০০ টাকা ফি প্রদান করে টেস্ট সেন্টারে গিয়ে কোভিড-১৯ টেস্ট করানো যাচ্ছে। বর্তমানে ঢাকা, চট্টগ্রাম ও নোয়াখালীতে ‘নগদ’-এর মাধ্যমে কোভিড-১৯ পরীক্ষার ফি প্রদান করা যাচ্ছে।

এ ছাড়া বিদেশগামী যাত্রীরা মাত্র ১,৫০০ টাকায় টেস্ট সেন্টারে গিয়ে কোভিডের টেস্ট করাতে পারছেন। দুই ক্ষেত্রেই স্বয়ংক্রিয়ভাবে এক শতাংশ চার্জ প্রদান করতে হয়। এ ছাড়া জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো-এর (বিএমইটি) স্মার্ট কার্ডধারী বিদেশগামী যাত্রীদের ক্ষেত্রে করোনা পরীক্ষা ফি ৩০০ টাকা, এটির জন্যও এক শতাংশ চার্জ প্রযোজ্য।

সময়োপযোগী এই সেবাটি সম্পর্কে ‘নগদ’-এর ব্যবস্থাপনা পরিচলক তানভীর এ মিশুক বলেন, শুরু থেকেই ‘নগদ’ সরকারের পাশে থেকে কোভিড মহামারি মোকাবেলার সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছে। সেবামূলক এই কাজটির সঙ্গে যুক্ত থাকাও সেই প্রক্রিয়ারই অংশ বলে মনে করেন তিনি।

আমরা সব সময়ই দেশ ও জনগণের জন্য কাজ করছি। আর সে কারণে শুধু আমরাই এখনো পর্যন্ত এই সেবাটি চালু করেছি। যেহেতু ‘নগদ’ বিশ্বাস করে, মানুষ বাঁচালে দেশ বাঁচবে! সে কারণে দেশ ও দেশের মানুষকে নিরাপদ রাখতে কোনোরকম স্পর্শবিহীন লেনদেনের মাধ্যমে কোভিড টেস্টের ফি প্রদানের এই কাজে সরকারের পাশে দাঁড়িয়েছি আমরা। ‘নগদ’-এর মাধ্যমে কোভিড টেস্টের ফি প্রদান করায় মানুষ কিছুটা হলেও শারীরিক দূরত্ব বজায় রাখতে পেরেছে। একই সঙ্গে কাগুজে টাকার মাধ্যমে ভাইরাস ছাড়ানোও নিয়ন্ত্রণ করা গেছে- বলেন মিশুক।

গ্রাহক খুব সহজেই, ‘নগদ’ অ্যাপ বা ইউএসএসডি দিয়ে কোভিড-১৯ টেস্ট ফি প্রদান করতে পারছেন। অ্যান্ড্রয়েড অ্যাপ ব্যবহারকারীদের ক্ষেত্রে ‘নগদ’ অ্যাপে লগ ইন করে বিল-পে বাটনটি ক্লিক করতে হবে। তারপর বুথ পছন্দ অনুযায়ী MOHFW COVID19 TEST এবং বিদেশাগামী যাত্রীরা MOHFW Overseas Traveler COVID19 TEST Booth আইকনে ক্লিক করতে হবে। এরপর পিন টাইপ করে ট্যাপ করে ধরে রাখলেই কনফার্মেশন এসএমএস চলে আসবে।

Reneta

অ্যাপল বা আইওএস ব্যবহারকারীদের ক্ষেত্রে ‘নগদ’ অ্যাপে লগ ইন করে বিল-পে বাটনে ক্লিক করে বুথ পছন্দ অনুযায়ী MOHFW COVID19 TEST আইকনটিতে ক্লিক করতে হবে। বিদেশাগামীদের MOHFW Overseas Traveler COVID19 TEST Booth আইকনটি ক্লিক করতে হবে। একই সঙ্গে টাকার অংক (৩০০/১,৫০০) টাইপ করে পিন টাইপ করতে হবে। এরপর ট্যাপ করে ধরে রাখলেই কনফার্মেশন এসএমএস এসে যাবে।

অন্যদিকে আবার ইউএসএসডি ব্যবহার করে কোভিড টেস্টের ফি প্রদান করতে *১৬৭# ডায়াল করে মেন্যু থেকে ৫ চেপে বিল-পে সিলেক্ট করতে হবে। বিলার লিস্ট থেকে Covid19 Sample Collection Fee সিলেক্ট করে টাকার পরিমাণ (১০০/১,৫০০) লিখে পিন টাইপ করতে হবে। তাহলেই কনফার্মেশন এসএমএস চলে আসবে।

সেবাটি সম্পর্কে বিস্তারিত জানতে (www.corona.gov.bd) ঠিকানায় ভিজিট করুন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাকরোনা ভাইরাসকরোনাভাইরাসনগদফি
শেয়ারTweetPin

সর্বশেষ

ইতালির ফুটবল পথে ফেরাতে মালদিনির পছন্দের তালিকায় গার্দিওলা

জুলাই ১৩, ২০২৬

লাল-হলুদ কার্ডের কাহিনীতে জড়িয়ে আন্তোনিও রাতিন, ইংল্যান্ড-আর্জেন্টিনা বৈরিতার শুরু যেখানে

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যানেল আইয়ের সঙ্গে ঢাবির টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের সহযোগিতা চুক্তি

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সংস্কৃতি ও জনপদের এক অনন্য দলিল ‘চ্যানেল আই অনলাইন’

জুলাই ১৩, ২০২৬

আসমা আল-আসাদ: লন্ডন থেকে সিরিয়ার রক্তাক্ত রাজনীতি ও ক্ষমতার ভরকেন্দ্রে

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT