চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাসপোর্ট এনডোর্সমেন্ট ফি নির্ধারণ করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:১১ অপরাহ্ণ ০৭, জানুয়ারি ২০২৬
- টপ লিড নিউজ, অর্থনীতি
A A

বিদেশগামী যাত্রীদের কাছ থেকে পাসপোর্টে বৈদেশিক মুদ্রা এনডোর্সমেন্টের নামে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগের প্রেক্ষিতে নতুন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে লাইসেন্সপ্রাপ্ত মানি চেঞ্জাররা পাসপোর্ট এনডোর্সমেন্টের জন্য সর্বোচ্চ ৩০০ টাকা ফি নিতে পারবে। বৈদেশিক মুদ্রার পরিমাণ যাই হোক না কেন, এর বেশি ফি নেওয়া যাবে না।

এর আগে পাসপোর্ট এনডোর্সমেন্ট ফি’র ক্ষেত্রে কোনো সর্বোচ্চ সীমা নির্ধারিত ছিল না। জিএফইটি–২০১৮ অনুযায়ী মানি চেঞ্জারদের এনডোর্সমেন্ট করার অনুমতি থাকলেও ফি কত হবে- সেটি স্পষ্টভাবে উল্লেখ ছিল না। ফলে অনেক মানি চেঞ্জার যাত্রীদের কাছ থেকে ৫০০ টাকা, এক হাজার টাকা বা তারও বেশি ফি নেওয়ার অভিযোগ থাকত।

বাংলাদেশ ব্যাংক জানায়, জিএফইটি–২০১৮ অনুযায়ী মানি চেঞ্জাররা বিদেশগামী বাংলাদেশি নাগরিকদের বার্ষিক ব্যক্তিগত ভ্রমণ ভাতার বিপরীতে বিদেশি মুদ্রা বিক্রি করতে পারেন। প্রতিটি লেনদেনের তথ্য পাসপোর্টে এবং বিমান টিকিটে অনুমোদিত ব্যক্তির সিল ও স্বাক্ষরসহ উল্লেখ করতে হবে।

নতুন নির্দেশনায় বলা হয়েছে, পাসপোর্ট এনডোর্সমেন্ট ফি মানি চেঞ্জারের ব্যবসা প্রতিষ্ঠানের দৃশ্যমান স্থানে স্পষ্টভাবে প্রদর্শন করতে হবে। এছাড়া গ্রাহককে লিখিত রসিদ প্রদান করা বাধ্যতামূলক এবং সমস্ত ফি’র সঠিক ও পৃথক হিসাব সংরক্ষণ করতে হবে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, অন্যান্য বিদ্যমান নির্দেশনা অপরিবর্তিত থাকবে এবং সংশ্লিষ্ট সব মানি চেঞ্জারকে নতুন নিয়ম কঠোরভাবে অনুসরণের নির্দেশ দেওয়া হয়েছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অনলাইন রসিদএনডোর্সমেন্টকরদাতা সুবিধাপাসপোর্টফিবাংলাদেশ ব্যাংকবৈদেশিক মুদ্রাভ্যাটভ্রমণ ভাতামানি চেঞ্জার
শেয়ারTweetPin

সর্বশেষ

ইংলিশের সঙ্গে আগ্রাসী আচরণ করে শাস্তি পেলেন নাহিদ

জুন ১০, ২০২৬

২০৩০ সালের মধ্যে ৫ হাজার মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য

জুন ১০, ২০২৬

জামায়াত জোটে নেই বাংলাদেশ খেলাফত আন্দোলন

জুন ১০, ২০২৬
ছবি: এআই স্ক্যাচ

বাজেটে তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকার তহবিল আসছে

জুন ১০, ২০২৬

নিষেধাজ্ঞার ২৪ বছর পরও কমেনি পলিথিন নির্ভরতা: গবেষণা

জুন ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT