তথ্যপ্রযুক্তি

শিক্ষা প্রতিষ্ঠানের ফি পরিশোধ হবে বিকাশে

বিকাশ

দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সব ধরনের ফি বিকাশের মাধ্যমে পরিশোধ সেবা চালু করতে এডুকেশন সফটওয়্যার ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান এডিসফট এর সাথে চুক্তি স্বাক্ষর করেছে দেশের মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠান বিকাশ।

এই চুক্তির আওতায় সারাদেশে এডিসফট এর ‘অধ্যয়ন এডুকেশন ইআরপি’ সফটওয়্যার ব্যবহার করে এমন ২০০’র বেশি শিক্ষা প্রতিষ্ঠানের সব ধরনের ফি বিকাশের মাধ্যমে পরিশোধ করা যাবে।

বিকাশের চিফ কর্মাশিয়াল অফিসার মিজানুর রশীদ এবং এডিসফট এর ম্যানেজিং ডিরেক্টর সাকিব রব্বানী সম্প্রতি বিকাশ কার্যালয়ে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

ব্র্যাক ব্যাংক, যুক্তরাষ্ট্র ভিত্তিক মানি ইন মোশন, বিশ্ব ব্যাংক গ্রুপের অন্তর্গত ইন্টারন্যাশনাল ফিন্যান্স কর্পোরেশন, বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন এবং অ্যান্ট ফিনান্সিয়াল এর যৌথ মালিকানাধীন প্রতিষ্ঠান বিকাশ। ২০১১ সাল থেকে প্রতিষ্ঠানটি বাংলাদেশ ব্যাংক নিয়ন্ত্রিত পেমেন্ট সেবা দানকারী প্রতিষ্ঠান হিসেবে বিভিন্ন ধরনের মোবাইল, ডিজিটাল ফিনান্সিয়াল সার্ভিস দিয়ে আসছে।

বিষয়:ফি বিকাশ শিক্ষা প্রতিষ্ঠান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…