স্পোর্টস

কোপা ডেল রে’র শেষ ষোলোয় বার্সার সামনে সেই সেল্টা

কোপা ডেল রে’র শেষ ষোলোয় বার্সার সামনে সেই সেল্টা

তিনদিন আগেই বার্সেলোনার মাঠে গিয়ে বার্সাকে কাঁপিয়ে দিয়ে এসেছে সেল্টা ভিগো। নতুন বছরের শুরুতে আবারো দেখা হয়ে যাচ্ছে দুদলের। স্প্যানিশ কোপা ডেল রে’র শেষ ষোলোর লড়াইয়ে প্রতিপক্ষ হিসেবে সেল্টাকেই পেয়েছে আর্নেস্টো ভালভার্দের দল।

গত শনিবার লা লিগায় ন্যু ক্যাম্পে ২-২ গোলে ড্র করে ফেরে সেল্টা ভিগো। লিওনেল মেসি ও লুইস সুয়ারেজকে ছাপিয়ে সেদিন বার্সার মাঠে দাপিয়ে বেড়িয়েছেন ইয়াগো আসপাস-ম্যাক্সি গোমেজ জুটি। নতুন বছরে আবারও দুজনের সামনে সুযোগ থাকছে কাতালানদের কাঁপিয়ে দেওয়ার।

বার্সেলোনার প্রতিপক্ষ কিছুটা কঠিন হলেও তুলনামূলক সহজ প্রতিপক্ষ পেয়েছে রিয়াল মাদ্রিদ। নিচু সারির দল নুম্যান্সিয়ার বিপক্ষে খেলবে লা লিগা চ্যাম্পিয়নরা। অ্যাটলেটিকো মাদ্রিদ পেয়েছে ঝুঁকিপূর্ণ দল। ডিয়েগো সিমিওনের দলের প্রতিপক্ষ ‘জায়ান্ট কিলার’ লেইদা স্পোর্টু।

আগামী বছরের ৩ ও ১০ জানুয়ারি হবে শেষ ষোলর দুই লেগ। ১২ জানুয়ারি হবে কোয়ার্টার ফাইনালের ড্র।

বিষয়:বার্সেলোনা স্প্যানিশ কোপা ডেল রে

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…