ফুটবল

কোপা আমেরিকায় এখন ১৪০ জনের করোনা

কোপা আমেরিকা ট্রফি মাঠে প্রস্তুত, ফুটবল ম্যাচের জন্য অপেক্ষা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

কোপা আমেরিকা ট্রফি ফুটবল স্টেডিয়ামে প্রস্তুত, খেলোয়াড়দের জন্য অপেক্ষা করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

লাতিন শ্রেষ্ঠত্বের লড়াই কোপা আমেরিকায় খেলোয়াড়-স্টাফ ও সংশ্লিষ্টদের মধ্যে করোনাভাইরাস বাড়ছে সময়ের সাথে পাল্লা দিয়ে। শনাক্তের সংখ্যা ১৪০ জনে পৌঁছেছে বলে জানিয়েছে টুর্নামেন্টের আয়োজক কনমেবল।

ব্রাজিলে বসা চলতি কোপার আসরে উদ্বোধনী ম্যাচের একদিন আগে স্বাগতিকদের প্রতিপক্ষ ভেনেজুয়েলার খেলোয়াড়-স্টাফসহ ১৩ জনের করোনা শনাক্তের খবর নিয়ে মাঠে গড়িয়েছে বল। পরে টুর্নামেন্টের অর্ধেক আসতে না আসতে শনাক্ত দেড়শ ছুঁইছুঁই।

কনমেবলের তথ্য অনুযায়ী, গত বৃহস্পতিবার একদিনেই ৬৬ জনের টেস্টের ফল পজিটিভ এসেছে। যা নিয়ে আক্রান্ত শনাক্তের সংখ্যা পোঁছে গেছে ১৪০ জনে। যা টুর্নামেন্ট সংশ্লিষ্টের ৯ শতাংশ।

প্রথমদিকে খেলোয়াড়-স্টাফ আক্রান্তের হিড়িক পড়লেও অবশ্য টুর্নামেন্টের মাঝামাঝি এসে হোটেলকর্মী, দলগুলোর দেখাশুনার দায়িত্বে থাকা কর্মী, টুর্নামেন্টের নানাবিধ কাজে সংশ্লিষ্টের মাঝে শনাক্তের হার বাড়ছে।

এরমাঝেই চিলির কিছু খেলোয়াড়ের বিপক্ষে আসরের স্বাস্থ্যবিধি নিয়ম ভাঙার অভিযোগ উঠেছে। রোববার দলটির কিছু খেলোয়াড় হোটেলে একজন বহিরাগত নিয়ে পার্টি করেছে বলে খবর হয়। সেটির তদন্ত চলছে।

বিষয়:কনমেবল করোনা করোনাভাইরাস কোপা আমেরিকা কোপা আমেরিকা ২০২১ চিলি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…