চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোন ডাক্তার কিন্তু আব্দুল্লাহ সাহেবের মতো হতে চান না

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৫৯ অপরাহ্ণ ২৩, মে ২০১৭
সমাজকথন, সেলিব্রিটি সোশ‌্যাল
A A

সাম্প্রতিক সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী ভুল চিকিৎসার কারণের মৃত্যুবরণ করলে গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে শুরু হয় চিকিৎসক-শিক্ষার্থীদের দ্বন্দ্ব। অভিযুক্ত ডাক্তারের পক্ষ নিয়ে সামাজিক মাধ্যমে অনেক চিকিৎসক বিভিন্ন ধরণের প্রচারণা চালাচ্ছে। বিষয়টি নিয়ে ইঙ্গিতপূর্ণ ব্যঙ্গাত্মক গল্পে চিকিৎসকদের নিয়ে লিখেছেন বিশিষ্ট সাহিত্যিক মঈনুল আহসান সাবের।

গল্পটি এরকম,

বীরবলের কিনে দেওয়া মোবাইল সেট নেড়েচেড়ে দেখতে দেখতে আকবর বিরক্ত গলায় বললেন, এ কী সেট আর সিম কিনলে বীরবল! ইন্টারনেট ঠিকমতো কাজ করে না। রাজ্যের সঙ্গে যোগাযোগ রাখতেই পারছি না। বীরবল বললেন, আমি খবর রাখছি, সম্রাট। সবকিছু ঠিকঠাক আছে।
: নিশ্চিন্ত হলাম। …শোনো, সেদিন তুমি ডাক্তারদের ওপর ডাক্তারি করা সাংবাদিকদের নিয়ে বলছিলে না? আজ এক রেস্তোরাঁয় পুরি খেতে খেতে পুরনো কিছু পত্রিকা উল্টেপাল্টে আর মোবাইলে অনলাইন পত্রিকায় নিউজের ধরন দেখে মনে হলো ঠিকই বলেছ।
: আমি ঠিকই বলেছি, সম্রাট।
: আজ আবার ফেইসবুক দেখে মনে হলো, প্রবীণ নবীন হবু, সব ডাক্তারই তাদের আবদুল্লাহ সাহেবকে খুবই শ্রদ্ধা করে। তারা তাদের প্রোপিক বদলে ফেলেছে, আবদুল্লাহ সাহেব ৩০০ টাকায় রোগী দেখেন, রেফারেন্স ছাড়া দেখেন, যে হাসপাতালে বসেন সেখানে নিজ রুমে বিনা পয়সায় দেখেন, এসব উঁচু গলায় বলাবলি করছে। খুব ভালো লাগল।
: ভালো লাগাই স্বাভাবিক, সম্রাট। সবাই আবদুল্লাহ সাহেবের আদর্শ নিয়ে কথা বলছেন। তবে একটা ফাঁক বোধহয় আপনার চোখে পড়েনি।
: তাই! …কী সেটা?
: তাদের কাছে যে মানুষটি এত আদর্শবান, কেউ কিন্তু সেই মানুষটির মতো হওয়ার কথা বলছেন না। কেউ বলছেন না, কখনো তার মতো বড় ডাক্তার হতে পারলে তিনিও ৩০০ টাকায় রোগী দেখবেন।

শেয়ারTweetPin
পূর্ববর্তী

প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে শিক্ষার্থীদের আন্দোলন

পরবর্তী

নির্বাচনে ইভিএম বন্ধে সিইসি’কে চিঠি দিয়েছে বিএনপি

পরবর্তী

নির্বাচনে ইভিএম বন্ধে সিইসি’কে চিঠি দিয়েছে বিএনপি

অপু বিশ্বাস

শাকিব খানকে ছাড়াই ‘রাজনীতি’ নিয়ে মাঠে নামছেন অপু বিশ্বাস

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ৫ জেলের মরদেহ উদ্ধার

আগস্ট ২৫, ২০২৬

ব্রাজিলের বিপক্ষে খেলা নিয়ে যা বললেন ক্রীড়া প্রতিমন্ত্রী

আগস্ট ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

তথ্য গোপন করে মস্কোয় মার্কিন সামরিক বিমান অবতরণে যা জানা গেল

আগস্ট ২৫, ২০২৬

শুক্রবারের বদলে কেন বুধবার মুক্তি পাচ্ছে ‘টক্সিক’?

আগস্ট ২৫, ২০২৬

ঈদে মিলাদুন্নবীতে সর্বোচ্চ নিরাপত্তা, বোম্ব ডিসপোজাল ইউনিট-ডগ স্কোয়াড প্রস্তুত

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT