ডিজিটাল শর্ট

কোনো রোহিঙ্গা মিয়ানমার ফিরে যেতে রাজি হয়নি

ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।

রোহিঙ্গা প্রত্যাবাসনের সব প্রস্তুতি সম্পন্ন হলেও শেষ মুহূর্তে কোনো রোহিঙ্গা মিয়ানমারে ফিরে যেতে রাজি হয়নি বলে জানিয়েছেন ত্রাণ, দুর্যোগ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ আবুল কালাম। বৃহস্পতিবার রোহিঙ্গা প্রত্যাবাসনের প্রথম দিনে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। প্রত্যাবাসনের জন্য চূড়ান্ত করা সাড়ে ৩ হাজার রোহিঙ্গাকে টেকনাফের শালবাগান ক্যাম্পে রাখা হলেও ক্যাম্পের ঠিক কোন জায়গায় রাখা হয়েছে সে বিষয়ে কিছু জানানো হয়নি।

বিষয়:টেকনাফ মিয়ানমার রোহিঙ্গা প্রত্যাবাসন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…