কোকা-কোলা কোম্পানি তাদের বিশ্বখ্যাত বোতলজাত পানীয় জলের ব্র্যান্ড ‘কিনলে’বাংলাদেশের বাজারে বিপণন শুরু করেছে।
বাজারজাত উদ্বোধন করেন কোকা-কোলা বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক শাদাব খান। কিনলে’র বাজারজাতকরণ কার্যক্রমের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন কোকা-কোলা বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর মোস্তাফিজুর রহমান।
যিনি কিনলে’র যাবতীয় ক্যাম্পেইনের সাথে আগামী কয়েক মাসের মধ্যে সম্পৃক্ত হবেন।
প্রাথমিকভাবে রাজধানী ঢাকাতেই বাজারজাত করা হবে কিনলে। এরপরে ক্রমান্বয়ে সারাদেশে বাজারজাত করা হবে এ পানি। দেশব্যাপী ১৫ টাকা দামে প্রতিটি ৫০০ এমএল বোতলে পাওয়া যাবে কিনলে।







