চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কে এই মহারাজা?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:০০ অপরাহ্ণ ২৫, ফেব্রুয়ারি ২০১৮
বিনোদন
A A

চ্যানেল আইয়ের মেগা সিরিজ ‘সাত ভাই চম্পা’-তে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন মহারাজা। এই সিরিজটি প্রচারে আসবে ২৮ ফেব্রুয়ারি থেকে। তার আগে মহারাজা এসেছেন আলোচনায়। প্রমো, বিলবোর্ড কিংবা পর্দায় তাকে দেখলে যে কারো চোখ কপালে উঠতে পারে, তিনি যেন অবিকল ‘সিনবাদ’!

রাশভারি মুড, সুঠাম দেহ, ছয় ফুট উচ্চতা, লম্বা চুল, বাঁকানো গোঁফ! সবকিছুতেই মহারাজার খানদানি স্টাইল। মহারাজার ইশারায় চলে পুরো সম্রাজ্য। তিনি হেঁটে গেলে রাজপ্রাসাদ কেঁপে ওঠে। দস্যুদের ঘায়েল করতে তলোয়ার চালাতে জুড়ি নেই মহারাজার। অন্যদিকে, তাকে পাওয়ার জন্য রাজপ্রাসাদে ব্যাকুল তার হিরা জহরতে সাজানো সাত রানী।

অনেকেই জানতে চাচ্ছেন, কে এই সুদর্শন মহারাজ? তিনি কি বাংলাদেশি নাকি বিদেশি? চ্যানেল আই অনলাইনের সঙ্গে রবিবার (২৫ ফেব্রুয়ারি) কথা বলেন মহারাজা। জানা যায়, পর্দার বাইরে মহারাজার নাম অমিত সিনহা। জন্ম-বেড়ে উঠা কুমিল্লা জেলায়। মাধ্যমিক পর্যন্ত লেখাপড়া করেছেন কুমিল্লা জিলা স্কুলে। সেখান থেকে কৃতিত্বের সঙ্গে পাশ করে ভর্তি হন নটরডেম কলেজে।

বিজ্ঞান বিভাগ থেকে উত্তীর্ণ হয়ে অমিত সিনহা ভর্তি হন সিলেট মেডিকেল কলেজে, এমবিবিএস ৩৬তম ব্যাচে। ২০০৯ সালে এমবিবিএস পাশ করে সম্পন্ন করেন এমপিএইচ ডিগ্রিও। এরপর অ্যাডহক বেসিসে ডাক্তার হিসেবে কর্মজীবন শুরু করেন। সেখানে থেকে যাননি মহারাজা ওরফে অমিত সিনহা। ২০১০ সালে ৩৩ তম বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষায় স্বাস্থ্য ক্যাডার হিসেবে উত্তীর্ণ হন। কিন্তু কোথাও চাকরী করেননি।

অমিত সিনহা বলেন, ২০০৫ সাল থেকে মিডিয়াতে টুকটাক কাজ করি। আমি ছিলাম মূলত র‌্যাম্প মডেল। বিভিন্ন র‌্যাম্প মডেলিংয়ে স্টপার হিসেবে কাজ করেছি। ২০০৫ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত কাজ করেছি। এরপর আর কোনো কাজ করিনি। ২০১৪ সালে খিজির হায়াত খানের একটি ছবিতে আমি কাজ শুরু করি। ওই ছবিটি ৩০ শতাংশ কাজের পর থেমে যায়। ওটাই ছিল মিডিয়াতে কামব্যাকের প্ল্যাটফর্ম।

তিনি বলেন, চ্যানেল আই তে সাত ভাই চম্পার মতো এত বড় একটা সিরিয়াল হতে যাচ্ছে আমি জানতাম না। আমার বেস্ট ফ্রেন্ড অভিনেত্রী নওশাবা আমাকে জানায়। এরপর আমি অডিশন দিতে আসি। তখন এই সিরিয়ালের বড় বড় চরিত্রগুলো সিলেক্ট হয়ে ছিল। আমি কোনো লিস্টেই ছিলাম না। এই সিরিয়ালের পরিচালক রিপন নাগ আমাকে দেখে পছন্দ করলেন। সাত ভাই চম্পার জন্য আমি অডিশন দেই ২০১৬ সালের শেষের দিকে। চারবার অডিশন নিলেন। আমি টিকে গেলাম।

ছবি: জাকির সবুজ
Reneta

অমিত বলেন, মহারাজ চরিত্রের জন্য আমাকে কিছু প্রস্তুতিও নিতে হয়েছে। ঘোড়া চালানো, তলোয়ার চালানো সবকিছু শিখতে হয়েছে। আগেই আমি আট মাস ধরে মার্শালআর্ট শিখেছিলাম। ওটা এখানে কাজে লেগেছে। তিনি বলেন, বিদেশি সিরিয়ালের আগ্রাসন থেকে আমাদের দেশের দর্শকদের ফিরিয়ে আনতে চাই। ‘সাত ভাই চম্পা’ সিরিজটি দর্শকদের ফিরিয়ে আনতে সহায়ক হবে।

তিনি বলেন, আমরা সম্পূর্ণ দেশের শিল্পী, কলাকুশলীরা এই সিরিজে কাজ করেছি। আমরা আমাদের সবোর্চ্চ মেধার ব্যবহার করেছি। ‘সাত ভাই চম্পা’ মেগা সিরিজটি দর্শকদের ভালো লাগবে এটা আমার দৃঢ় বিশ্বাস। আর এই সিরিজটি ছাড়া আমার মূল উদ্দেশ্য চলচ্চিত্রে কাজ করা। আমি নিজেকে পারফেক্ট মনে করি। মন থেকেই আমি চাই, চলচ্চিত্রে প্রতিষ্ঠা হতে।

প্রসঙ্গত, শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) চ্যানেল আইয়ের পর্দায় বিশেষ পর্ব প্রচারের মাধ্যমে শুরু হয়েছে মেগা টিভি সিরিজ ‘সাত ভাই চম্পা’। রাত ৮টায় ৫২ মিনিটের বিশেষ পর্ব প্রচারিত হয়েছে চ্যানেল আইতে। একই চ্যানেলে ৩০০ পর্বের ধারাবাহিকটি নিয়মিত প্রচার হবে ২৮ ফেব্রুয়ারি থেকে প্রতি সপ্তাহে বুধবার, বৃহস্পতিবার ও শুক্রবার রাত আটটায়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অমিত সিনহামহারাজা
শেয়ারTweetPin

সর্বশেষ

রূপনগরে অভিযান: ১,১০৪টি বিদেশি বন্যপ্রাণী উদ্ধার, গ্রেপ্তার ১

জুলাই ৩, ২০২৬

এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন না ৩৬ শতাংশ শিক্ষার্থী, কারণ কী?

জুলাই ৩, ২০২৬

সরকার উন্নয়নে বৈষম্য করলে কঠোর প্রতিবাদ করা হবে: জামায়াত আমির

জুলাই ৩, ২০২৬

পদত্যাগ করলেন জার্মানি কোচ নাগেলসম্যান

জুলাই ৩, ২০২৬

উদ্ভাবনী চিন্তা ও উদ্যোক্তা হওয়ার মানসিকতা গড়ে তুলতে হবে: মির্জা ফখরুল

জুলাই ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT